Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মামলা থেকে সরে দাঁড়াতে কেজরিওয়াল নিজেই বিচারপতিকে আর্জি জানাবেন

আপের দাবি ঘিরে বিতর্ক, বিচারপতির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে রিকিউজাল চাইলেন কেজরিওয়াল। এই পরিস্থিতিতে দিল্লি হাইকোর্টের বিচারপতিকে সরাবেন কি প্রধান বিচারপতি, নজর গোটা দেশের।

নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মামলা থেকে সরে দাঁড়াতে কেজরিওয়াল নিজেই বিচারপতিকে আর্জি জানাবেন

কেজরিওয়াল- দিল্লি হাইকোর্ট

গার্গী দাস

শেষ আপডেট: 6 April 2026 08:35

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সোমবার দিল্লি হাইকোর্টে এক বিরল নজির গড়তে চলেছেন। বিচারপতি স্বর্ণকান্ত শর্মার এজলাসে হাজির হয়ে কেজরিওয়াল আর্জি জানাবেন অনুগ্রহ করে আমাদের মামলা থেকে আপনি সরে দাঁড়ান। আপনার কাছে আমরা ন্যায় বিচার পাব বলে মনে করছি না।

বিচার মহলের ভাষায় এই ধরনের আর্জিকে বলা হয় রেক্যূসাল প্লি। অর্থাৎ মামলাকারী নিজেই বিচারপতির মুখোমুখি হয়ে তার অপসারণ দাবি করবেন।

দিল্লি হাইকোর্টের বিচারপতি শর্মার অপসারণ চেয়ে কেজরিওয়াল এর আগে প্রধান বিচারপতি ডিকে উপাধ্যায়ের শরণাপন্ন হয়েছিলেন। কিন্তু প্রধান বিচারপতি কেজরিওয়ালের ওই আর্জি শুনতে চাননি। প্রধান বিচারপতির বক্তব্য একজন বিচারপতির অপসারণ চেয়ে হাইকোর্টের রেজিস্টারের অফিসে আবেদন করা যায় না। প্রধান বিচারপতি এই যুক্তিতে কেজরিওয়ালের আবেদন মঞ্জুর করেননি।

আম আদমি পার্টির বক্তব্য, এমন পরিস্থিতিতে 'রেক্যূসাল প্লি' তাদের কাছে একমাত্র বিকল্প। আপের এই সিদ্ধান্ত নিয়ে সাবেক শাসক দলের বিরুদ্ধে পথে নেমেছে বিজেপি। দিল্লি বিজেপির মুখপাত্র প্রবীণ শংকর কাপুরের বক্তব্য, 'দেশের বিচার ব্যবস্থার উপর আপের কোন আস্থা নেই। তাই বিচারপতির অপসারণ চাইছে দলটি।' তাঁর কথায়, মদ কেলেঙ্কারি নিয়ে আম আদমি পার্টি এতটাই অসহায় অবস্থার মধ্যে পড়েছে যে তারা এখন বিচারপতির বদল চলছে।

এই পরিস্থিতির প্রেক্ষাপটে রয়েছে গত ২৭ ফেব্রুয়ারি দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের বিচারক জিতেন্দ্র সিংহের রায়। ৬০১ পাতা রায়ে তিনি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, সাবেক উপমুখ্যমন্ত্রী মনীশ শিসোদিয়া সহ আপ নেতা ও সরকারি কর্তা মিলিয়ে মোট ২২ জনকে জামিন দেন। তাদের বিরুদ্ধে মদ কেলেঙ্কারিতে যুক্ত থাকার উপযুক্ত প্রমাণ নেই বলে রায় উল্লেখ করেন বিচারক। সেই সঙ্গে সংশ্লিষ্ট তদন্তকারী অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেন আজ বিচারপতি।

সেই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আর্জি জানাই সিবিআই। আপের অভিযোগ বিচারপতি স্বর্ণকান্ত কেজরিওয়াল-সহ কোনও পক্ষের বক্তব্য না শুনেই একতরফা অভিযুক্তদের হলফনামা পেশ করার নির্দেশ দেন। সেই মামলা আজ সোমবার দিল্লি হাইকোর্টে ওঠার কথা। সেখানেই কেজরিওয়াল স্বয়ং আদালতে হাজির হয়ে নিজেই বিচারপতি স্বর্ণকান্তকে বলবেন আপনি এই মামলা থেকে সরে যান। আপনার বিচারের প্রতি আমাদের কোন আস্থা নেই।

বিচার মহলের খবর সাম্প্রতিক অতীতে ভারতে কোন আদালতে এমন নজির নেই। বিচারক বদলের দৃষ্টান্ত থাকলেও আবেদনকারী সরাসরি বিচারকের মুখের ওপর তাঁর প্রতি অনাস্থা জ্ঞাপন করবেন এমন ঘটনা সচরাচর ঘটনা। যে কারণে কেজরিওয়ালের সিদ্ধান্তকে বিরল হিসেবেই দেখছে বিচারমহল। যদিও বিচারপতিকে বদল করা হবে কিনা সে সিদ্ধান্ত নেবেন স্বয়ংপ্রধান বিচারপতি। তিনি তিনি শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন সেটাই দেখার।


```