Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস-সহ দুটি ট্রেন! উত্তরপ্রদেশে 'নাশকতা'র ছকের সন্দেহ

চালকের তৎপরতায় পেল রাজধানী এক্সপ্রেস। লাইনচ্যুত হওয়ার হাত থেকে রক্ষা পায় কাঠগোদাম এক্সপ্রেস।

অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস-সহ দুটি ট্রেন! উত্তরপ্রদেশে 'নাশকতা'র ছকের সন্দেহ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 20 May 2025 12:37

দ্য ওয়াল ব্যুরো: অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express) ও কাঠগোদাম এক্সপ্রেস (Kathgodam Express)। সোমবার সন্ধ্যায় অসম থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল ডিব্রুগড়-দিল্লি রাজধানী এক্সপ্রেস। রেললাইনের উপর পড়েছিল বিদ্যুতের তার জড়ানো কাঠ। চালকের তৎপরতায় রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস। লাইনচ্যুত হওয়ার হাত থেকে রক্ষা পায় কাঠগোদাম এক্সপ্রেসও।  

পুলিশ সূত্রে খবর, গতকাল সন্ধেয় উত্তরপ্রদেশের (Uttar Pradesh Incident) হরদোই জেলায় ডালেনগর এবং অমরতলি স্টেশনের মাঝে দুটি ট্রেনকে লাইনচ্যুত করার চেষ্টা করা হয়। রেললাইনের উপর আরথিং দেওয়া লোহার তারের সঙ্গে কাঠের অংশটি জড়িয়ে ফেলে রাখা হয়েছিল।ওই লাইন দিয়েই ডিব্রুগড় থেকে দিল্লি যাচ্ছিল রাজধানী এক্সপ্রেস। রেললাইনে কিছু পড়ে আছে দেখতে পেয়ে চালক শেষ মুহূর্তে ব্রেক কষায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা হয়। 

একইদিনে আরও একটি ট্রেনকে বেলাইন (Derail) করার ষড়যন্ত্র হয়েছিল। রাজধানী এক্সপ্রেসের (Rajdhani Express) পিছনেই ছিল কাঠগোদাম এক্সপ্রেস (Kathgodam Express)। গণ্ডগোল বুঝে তার চালকও জরুরি ভিত্তিতে ব্রেক কষেন। ফলে ট্রেনটি লাইনচ্যুত হতে হতে বেঁচে যায়। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জিআরপি, রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় পুলিশের একটি দল। কে বা কারা এই দুর্ঘটনার সঙ্গে যুক্ত তাঁদের খোঁজ শুরু হয়েছে। অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

প্রাথমিক অনুমান, বড়সড় নাশকতার (Sabotage Plan) ষড়যন্ত্র করা হয়েছিল। দুই এক্সপ্রেস ট্রেনের চালকের সতর্ক থাকায়, দুর্ঘটনা এড়ানো গেল। তারা পুলিশকে গোটা বিষয়টি জানান। পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ কিছুক্ষণ সময় লাগে। এরপর গন্তব্যের উঠেছে এগিয়ে যায় রাজধানী ও কাঠগোদাম এক্সপ্রেস। 

চলতি মাসেই আউনকা গ্রাম বক্সা থানার কাছে রেললাইনে স্টিলের ড্রাম বেঁধে ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা করা হয়েছিল। পুলিশ তদন্তে নেমে দু'জনকে গ্রেফতার করে। দ্রুত পদক্ষেপের জেরে নাশকতার ছক বানচাল করতে সফল হয় পুলিশ।  

গত বছর ডিসেম্বর মাসে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বন্দে ভারত এক্সপ্রেস। এরফলে প্রাণরক্ষা হয় কয়েক হাজার যাত্রীর। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, ওড়িশায় টিটলাগড়-রায়পুর সেকশনের নওয়াপাড়া এবং খারিয়ার রোড স্টেশনের মাঝে  রেললাইনের উপর পড়েছিল বড় বড় পাথর। লাইনের একাংশ ভেঙে দেওয়া হয়েছিল। খোলা ছিল প্যান্ডল ক্লিপ। ট্রেনটি এলাকায় ঢুকতেই রেললাইনে আপতকালীন ব্রেক কষেন চালক। প্রাথমিক তদন্তে গোটা ঘটনাটিকে নাশকতার সম্ভাবনা বলেই অনুমান ছিল পুলিশের।
 


```