Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জামিন পেলেন নুসরাত ফারিয়া, 'পর্দার হাসিনা'কে কেন গ্রেফতার করেছিল পুলিশ

জামিন পেলেন নুসরাত ফারিয়া, 'পর্দার হাসিনা'কে কেন গ্রেফতার করেছিল পুলিশ

নুসরাত ফারিয়া

শেষ আপডেট: 20 May 2025 12:13

দ্য ওয়াল ব্যুরো: জামিন পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া (Nusrat Faria)। ঢাকার চিফ মেট্রোপলিটন আদালত মঙ্গলবার সকালে তাঁর জামিন (Bail) মঞ্জুর করে।

বাংলাদেশে (Bangladesh) মহম্মদ ইউনুসের জমানায় গ্রেফতার হওয়ার তিনদিনের মাথায় জামিন পাওয়ার নজির বিরল। এই অভিনেত্রীকে গ্রেফতার ( Actress Nusrat Faria Arrest) করার পর সরকারের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করে।

একটি খুনের মামলায় গত রবিবার সকাল ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল এই অভিনেত্রীকে। তাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ খুনের মানলায় প্রথমে আটক, পরে গ্রেফতার করে তাঁকে।

তাঁর আইনজীবীরা সোম ও মঙ্গলবার আদালতে বলেন, আলোচিত খুনের ঘটনার সময় নুসরাত বিদেশে ছিলেন। তাঁর ঘনিষ্ঠ মহলের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে গ্রেফতার করা হয়। তিনি শেখ মুজিবকে নিয়ে তৈরি বায়োপিক মুজিব একটি জাতির নাম সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন। গত বছর গণ অভ্যুত্থানের সময় তিনি আন্দোলনকারীদের বিরুদ্ধে ফেসবুকে কিছু মন্তব্য করেছিলেন।

নুসরাতকে গ্রেফতার করার পরই মুখ খুলেছিলেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি। কেন এজজন অভিনেত্রীকে বিনা ওয়ারেন্ট এবং অভিযোগ নিয়ে প্রাথমিক তদন্ত ছাড়াই গ্রেফতার করা হয়েছে, প্রশ্ন তোলেন তিনি। সরকারের অন্দরে তিক্ততা ছড়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর প্রতিক্রিয়ায়। তিনি বলেন, মামলা থাকলে পুলিশের যা করণীয় তাই করেছে। যদিও দিন কুড়ি আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল সরকারের সিদ্ধান্ত জানাতে গিয়ে বলেন, মামলা থাকলেই আর গ্রেফতার করা যাবে না। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেলে তবেই গ্রেফতার করবে পুলিশ।

নুসরাতের ক্ষেত্রে সেই পদ্ধতি অনুসরণ করা হয়নি। সিনেমা -সহ বিনোদন জগত থেকেও গ্রেফতারির বিরোধিতা করে সরব হন অনেকে।


বিস্তারিত আসছে....


```