Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গুজরাতে ১০০ দিনের প্রকল্পে ৭১ কোটি নয়ছয়, বিজেপির মন্ত্রীর আর এক ছেলেও গ্রেফতার

পুলিশ তদন্তের পর আদালতের কাছে মন্ত্রীর দুই পুত্রকে গ্রেফতারের অনুমতি চায়। তাদের হেফাজতে নিয়ে জেরা করা দরকার বলে পুলিশ আদালতকে জানায়। 

গুজরাতে ১০০ দিনের প্রকল্পে ৭১ কোটি নয়ছয়, বিজেপির মন্ত্রীর আর এক ছেলেও গ্রেফতার

গুজরাতের বিজেপি মন্ত্রী বাচু খাবাড ও বড় ছেলে বলবন্ত সিংহ।

শেষ আপডেট: 20 May 2025 11:31

দ্য ওয়াল ব্যুরো: ১০০ দিনের কাজের প্রকল্পে (MNREGS-100 days employment schemes) গুজরাতের বিজেপি সরকারের মন্ত্রী (BJP minister of Gujrat) বাচু খাবাড়ের (Bachu Khabad, minister of state for agriculture and panchayet) বড় ছেলে বলবন্তসিংহ খাবাড়কে দু’দিন আগে গ্রেফতার করে পুলিশ। মন্ত্রীর আর এক পুত্র কিরণ খাবাডকেও একই দুর্নীতির মামলায় (corruption charges) গ্রেফতার করেছে পুলিশ। বাচু খাবাড গুজরাতের কৃষি ও পঞ্চায়েত দফতরের প্রতিমন্ত্রী। পুলিশ জানিয়েছে, মন্ত্রীর এক ভাগ্নেকেও গ্রেফতার করা হয়েছে।

স্বভাবতই প্রশ্ন উঠেছে, মন্ত্রীকে কেন সরানো হবে না? মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং বিজেপি নেতৃত্ব এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি। তবে বিজেপি দাবি করছে, এই ঘটনায় প্রমাণ হল, এই দলে দুর্নীতি করে কেউ রেহাই পায় না। মন্ত্রীর ছেলেদের গুজরাত পুলিশ গ্রেফতার করেছে।

গুজরাত পুলিশ সুত্রে জানা গিয়েছে, দুর্নীতির অভিযোগটি আর পাঁচটি অনিয়মের থেকে আলাদা। ১০০ দিনের প্রকল্পে যন্ত্রপাতি সরবরাহের দায়িত্ব পেয়েছিল মন্ত্রীর দুই ছেলের কোম্পানি। গুজরাত সরকারের গ্রামোন্নয়ন সংস্থা থানায় অভিযোগ দায়ের করে বলে মালপত্র সরবরাহ না করেই ভুয়ো বিল পেশ করে ৭১ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে।

গ্রেফতার মন্ত্রীর আর এক ছেলে কিরণ।

গ্রেফতার মন্ত্রীর আর এক ছেলে কিরণ।

পুলিশ তদন্তের পর আদালতের কাছে মন্ত্রীর দুই পুত্রকে গ্রেফতারের অনুমতি চায়। তাদের হেফাজতে নিয়ে জেরা করা দরকার বলে পুলিশ আদালতকে জানায়। সেই খবর জানা মাত্র মন্ত্রীর ছেলেরা আদালতে আগাম জামিনের আবেদন করে। যদিও সেই আবেদনের শুনানির আগেই তা প্রত্যাহার করে নেওয়া হয়। বিজেপি সুত্রের দাবি, দলের চাপেই মন্ত্রী তাঁর ছেলেদের আগাম জামিনের আবেদন প্রত্যাহার করতে বলেন। পুলিশ প্রথমে বড় ছেলে বলবন্ত সিংহ খাবাডকে গ্রেফতার করে।


```