রক্ষিতার স্বামী কেরলের এক দিনমজুর। কিন্তু দীর্ঘদিন ধরেই নিজের আত্মীয় সিদ্ধারাজুর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ওই তরুণী।

মুখে বোমা ভরে উড়িয়ে দিলেন প্রেমিক
শেষ আপডেট: 25 August 2025 19:01
দ্য ওয়াল ব্যুরো: প্রেমিকের হাতে নৃশংসভাবে খুন (Murder) হলেন বিবাহিত তরুণী। ঘটনা কর্নাটকের মাইসুরু জেলার। তদন্তকারীরা জানাচ্ছেন, প্রেমিক প্রথমে ওই তরুণীর (Woman Death) মুখে বিস্ফোরক ঢুকিয়ে দেন, তারপর খনি এলাকার জেলাটিন স্টিক বিস্ফোরণের (Man Puts Explosive In Lover's Mouth) ট্রিগার ব্যবহার করে সেটি ফাটিয়ে দেন।
হুনসুর তালুকের গেরাসানাহল্লি গ্রামের বাসিন্দা ২০ বছরের তরুণী রক্ষিতা। একটি লজে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। বিছানায় পড়ে ছিল দেহ, মুখের নীচের অংশ সম্পূর্ণ উড়ে গিয়েছে। মেঝেতে ছড়িয়ে ছিল রক্ত। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ দেখে আঁতকে উঠেছেন স্থানীয়রা।
রক্ষিতার স্বামী কেরলের এক দিনমজুর। কিন্তু দীর্ঘদিন ধরেই নিজের আত্মীয় সিদ্ধারাজুর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ওই তরুণী। রবিবার তাঁরা ভেরিয়ার একটি লজে ওঠেন। সেখানে কোনও একটা বিষয় নিয়ে তুমুল ঝগড়া বাঁধে। পুলিশ সূত্রে জানা গেছে, ঝগড়ার মধ্যেই সিদ্ধারাজু প্রেমিকার মুখে বিস্ফোরক পুরে দেন এবংফাটিয়ে দেন।
ঘটনার পরে অভিযুক্ত প্রথমে দাবি করেন, তরুণী নাকি মোবাইল ফোন বিস্ফোরণে মারা গিয়েছেন। তবে লজ থেকে পালাতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যান সিদ্ধারাজু। স্থানীয়রা তাঁকে পুলিশের হাতে তুলে দেন।
সলিগ্রাম থানার পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে। খুনের উদ্দেশ্য, বিস্ফোরক কোথা থেকে এল, কীভাবে লজে আনা হল— সবই এখন তদন্তের আওতায়।
গ্রামের সাধারণ মানুষ বলাবলি করছেন, এরকম ভয়ঙ্কর ঘটনার কথা তাঁরা কল্পনাও করতে পারেননি। পুলিশের এক কর্তা জানিয়েছেন, ‘‘এটা ঠান্ডা মাথার নৃশংস খুন।’’