Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাস্তা সারাও কাকু, কর্নাটকে স্কুল পড়ুয়াদের ৫০০ পোস্টকার্ড-বাণে ‘শরশয্যা’য় উপমুখ্যমন্ত্রী

কচিকাঁচাদের এরকমই জোরদার পোস্টকার্ড আন্দোলনে জেরবার কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। রোজ অনবরত চলছে এই পত্রাঘাত, যা সরকারকে শশব্যস্ত করে তুলেছে এবং বেজায় অস্বস্তিতে ফেলেছে কংগ্রেসের দোর্দণ্ডপ্রতাপ নেতা শিবকুমার।

রাস্তা সারাও কাকু, কর্নাটকে স্কুল পড়ুয়াদের ৫০০ পোস্টকার্ড-বাণে ‘শরশয্যা’য় উপমুখ্যমন্ত্রী

দুর্দশার কথা মেনেও নিয়েছেন উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার।

শেষ আপডেট: 25 August 2025 14:14

দ্য ওয়াল ব্যুরো: হাতে লেখা ও আঁকা দিয়ে সাজানো ৫০০টি পোস্টকার্ড। বিষয় একটাই- রাস্তা সারিয়ে দাও কাকু! কচিকাঁচাদের এরকমই জোরদার পোস্টকার্ড আন্দোলনে জেরবার কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। রোজ অনবরত চলছে এই পত্রাঘাত, যা সরকারকে শশব্যস্ত করে তুলেছে এবং বেজায় অস্বস্তিতে ফেলেছে কংগ্রেসের দোর্দণ্ডপ্রতাপ নেতা শিবকুমার। একেকটি পোস্টকার্ড যেন অপমানের জ্বালা।

প্রতিটি পোস্টকার্ডই ইংরেজিতে লেখা। যেমন একটিতে লেখা রয়েছে, আমরা প্রতিদিনের পথরোমাঞ্চ উপভোগ পোহাতে চাই না, আমরা ন্যূনতম পরিকাঠামো চাই। কর্নাটকের চিক্কাবেল্লান্দর এলাকা থেকে একটি স্কুলছাত্র শিবকুমারের কার্যালয়ের ঠিকানায় ছবি এঁকে লিখে পাঠিয়েছে। তাতে ওই স্কুলছাত্রের এলাকার রাস্তা সারাইয়ের কাতর অনুরোধ রয়েছে।

আরেকটি পোস্টকার্ডে রয়েছে ছবি। স্কেচ পেনে আঁকা ছবিতে দেখা যাচ্ছে, দুটি গাড়ি এবং একটি বাস রাস্তার গর্তে পড়ে রয়েছে। ছবির পাদটিকায় লেখা- ওহ নো, উই আর এন্টারিং দ্য ব্রোকেন রোড এগেইন। এভাবে রোজ অন্তত একটি করে পোস্টকার্ড এসে পৌঁছচ্ছে উপমুখ্যমন্ত্রী শিবকুমারের টেবিলে।

মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রের স্কুলছাত্ররা এরকমই অহিংস পোস্টকার্ড আন্দোলন শুরু করেছে এলাকার রাস্তা মেরামতির দাবিতে। উল্লেখ্য, উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারই হলেন বেঙ্গালুরু উন্নয়ন দফতরের ভারপ্রাপ্ত। নিরাপদ ও মসৃণ রাস্তার দাবির চোটে যিনি আপাতত নাকাল হয়ে রয়েছেন রোজ।

প্রতিদিনই ছাত্ররা গর্তে ভরা রাস্তা, ছোট রাস্তা, ৫ কিমি রাস্তা যেতে দুই-তিন ঘণ্টার সফরের কথার তুলে ধরে চিঠি পাঠাচ্ছে। প্রতিদিন স্কুল যাতায়াতের এই ঝঞ্ঝাটে কচিকাঁচারা বিরক্ত ও হতাশ হয়ে পড়েছে। তাই তারা নিজেরাই নিজেদের হাতে পরিত্রাণের রাস্তা বের করেছে। গত স্বাধীনতা দিবস থেকে শুরু হয়েছে এই পোস্টকার্ড পত্র-প্রচার। চিঠিতে তারা লিখেছে, রাস্তার গর্ত থেকে মুক্তি চাই। খারাপ পরিকাঠামোর শৃঙ্খল থেকে মুক্তি চাই। রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

এলাকার বাসিন্দাদের মতে, আমাদের তো বলেকয়ে কোনও কাজ হয়নি। এখন বাড়ির বাচ্চাদের কথায় যদি সরকারের টনক নড়ে। সহানুভূতির সঙ্গে বিষয়টি বিবেচনা করা হয়। যেমন একটি স্কুলছাত্র শিবকুমারকে লিখেছে, নমস্তে স্যার! দয়া করে আমাদের রোজের সংঘর্ষের দিকে তাকিয়ে দেখুন। কারমেলারম এলাকার রাস্তার দিকে তাকান। প্রতিদিন রাস্তার বড় হচ্ছে। নর্দমার জল ভেসে রাস্তার উপর দিয়ে বইছে। রাস্তায় কোনও আলো নেই। যেখানে সেখানে পড়ে থাকে আবর্জনা। আপনি তাড়াতাড়ি কিছু একটা করুন।

বেঙ্গালুরু সহ রাজ্যে রাস্তাঘাটের করুণ দুর্দশার কথা মেনেও নিয়েছেন উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। সাংবাদিকদের সামনে বলেছেন, শুধু রাজ্যবাসী কেন আমাকেও রোজ রাতে খেতে বসে বাচ্চাদের রাগের মুখে পড়তে হচ্ছে। গত বৃহস্পতিবার তিনি বলেন, তাঁর বাচ্চারাও রোজ তাঁর সঙ্গে রাস্তার দুর্দশা নিয়ে বাড়ি ফিরতেই ঝগড়া করছে। পুরনো জীর্ণ রাস্তার কারণে ভয়ানক যানজটে পড়ায় তারাও ক্ষুব্ধ।


```