Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মহিলাদের জন্য সুখবর! মাসে একদিন পিরিয়ড লিভ নিশ্চিত করল এই রাজ্য, তবে সবাই পাবেন না

পিরিয়ড লিভ নিয়ে হইচই চলছে বহুদিন ধরেই। এবার এই রাজ্য লিভে অনুমোদন দিল। লিভ পেতে কোনওরকম নথি দিতে হবে না।

মহিলাদের জন্য সুখবর! মাসে একদিন পিরিয়ড লিভ নিশ্চিত করল এই রাজ্য, তবে সবাই পাবেন না

ছবি - দ্য ওয়াল

গার্গী দাস

শেষ আপডেট: 4 December 2025 12:31

দ্য ওয়াল ব্যুরো: কর্মক্ষেত্রে মহিলাদের স্বস্তি বাড়াতে বড় পদক্ষেপ কর্নাটক সরকারের। রাজ্যের সরকারি, আধা সরকারি, কন্ট্র্যাকচুয়াল ও আউটসোর্সড, সব ধরনের মহিলা কর্মীদের পিরিয়ড লিভ (Menstrual Leave) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । প্রত্যেক কর্মরত মহিলাকে মাসে এক দিন করে বেতন-সহ ছুটি দেওয়া হবে। ফলে বারো মাসে মোট ১২টা পেড লিভ (Paid Leave) পাওয়া যাবে।

সরকারি নির্দেশে স্পষ্ট করে জানানো হয়েছে, ১৮ থেকে ৫২ বছর বয়সি সমস্ত মহিলা কর্মী এই সুযোগ পাবেন। এর জন্য কোনও মেডিক্যাল সার্টিফিকেট (Medical Certificate) জমা দেওয়ার প্রয়োজন নয়। মাসের মধ্যে একবার এই ছুটি নেওয়া যাবে। যদি কেউ কোনও মাসে ছুটি না নেন তবে সেই ছুটি পরের মাসে নেওয়া যাবে না। পরের মাসের জন্য একটি পিরিয়ড লিভই বরাদ্দ থাকবে।

সরকার জানাচ্ছে, কর্মক্ষেত্রে স্বাস্থ্য, কর্মদক্ষতা (Efficiency) এবং মানসিক সুস্থতা (Mental Well-being) বাড়াতে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি ছিল তাই আগের মন্ত্রিসভা (State Cabinet) এই নীতি অনুমোদন করেছিল। সেই অনুযায়ী শ্রমদফতর নতুন নির্দেশিকা জারি করে। নির্দেশে বলা হয়েছে, মহিলাদের কাজের সময় স্বস্তি বাড়াতে মাসিকের সময় এক দিনের ছুটি বাধ্যতামূলকভাবে দিতে হবে। এই নীতি প্রযোজ্য হবে শিল্পক্ষেত্র এবং বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োজিত সমস্ত মহিলাদের ক্ষেত্রে।

নীতিটি কার্যকর হবে নিম্নলিখিত আইন অনুযায়ী নথিভুক্ত সব কর্মস্থলে-

  • ফ্যাক্টরিস অ্যাক্ট ১৯৪৮
  • কর্নাটক সোপ অ্যান্ড কমার্শিয়াল এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট, ১৯৬১
  • প্ল্যান্টেশন ওয়ার্কার অ্যাক্ট, ১৯৫১
  • বিড়ি অ্যান্ড সিগার ওয়ার্কারস কন্টিশন অফ এমপ্লয়মেন্ট অ্যাক্ট, ১৯৬৬
  • মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স অ্যাক্ট, ১৯৬১।

সরকারি নির্দেশে জানানো হয়েছে, এই ছুটি অন্য কোনও ধরনের ছুটির সঙ্গে যুক্ত করা যাবে না। আলাদা করে অ্যাটেনডেন্স রেজিস্টার (Attendance Register) বা লিভ রেজিস্টারে নথিভুক্ত করতে হবে। কর্মচারীর সুবিধামতো মাসিক চলাকালীন দিনে ছুটি নেওয়া যাবে, তবে অবশ্যই একই মাসের মধ্যেই ব্যবহার করতে হবে।

নীতিটি চালুর পর মহিলা কর্মীদের একাংশ মনে করছেন, কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরেই যে চাহিদা ছিল, তা অবশেষে পূরণ হল। অনেকের মতে, অফিসে কাজের চাপের মধ্যে পিরিয়ডের সময় শারীরিক অস্বস্তি (Discomfort) বাড়ে। ফলে এই ছুটি মানসিক চাপও কমাবে।


```