Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বন্ধুরা কথা শুনছে না! রাগে স্কুলের জলের ট্যাঙ্কে বিষ মেশাল পঞ্চম শ্রেণির ক্লাস মনিটর পড়ুয়া

ঘটনাটি কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াহের নজরেও আসে, তিনি এই বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

বন্ধুরা কথা শুনছে না! রাগে স্কুলের জলের ট্যাঙ্কে বিষ মেশাল পঞ্চম শ্রেণির ক্লাস মনিটর পড়ুয়া

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 9 August 2025 12:49

দ্য ওয়াল ব্যুরো: শিমোগা জেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের পানীয় জলের ট্যাঙ্কে কীটনাশক মেশানোর ঘটনার রহস্য উদঘাটন করেছে কর্নাটক পুলিশ। অভিযুক্ত আর কেউ নন, ওই স্কুলেরই পঞ্চম শ্রেণির এক ছাত্র। বয়স মাত্র ১১ বছর। এই ঘটনার পর তাকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটে ৩১ জুলাই। হুভিনাকোনে সরকারি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের রাঁধুনি দেখতে পান, স্কুলের পানীয় জলের রং অস্বাভাবিক রকম বদলে গিয়েছে এবং তাতে তীব্র দুর্গন্ধ। তিনি সঙ্গে সঙ্গেই শিক্ষক এবং স্কুল উন্নয়ন ও পর্যবেক্ষণ কমিটিকে (SDMC) জানান। পরে স্কুল কর্তৃপক্ষ হোসনগর থানায় অভিযোগ দায়ের করে। ঘটনাটি কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াহের নজরেও আসে, তিনি এই বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

পুলিশ তদন্তে নেমে জানতে পারে, ওই ছাত্রকে সম্প্রতি ক্লাস লিডার করা হয়। কিন্তু সহপাঠীরা তার নির্দেশ মানছিল না বলে সে রেগে ছিল। প্রায় ১৫ দিন আগে একই স্কুলের দ্বিতীয় শ্রেণির এক ছাত্র ভুলবশত সহপাঠীর জলের বোতলে ফিনাইল মিশিয়ে ফেলেছিল। সেই ঘটনা থেকেই অনুপ্রাণিত হয়ে পঞ্চম শ্রেণির ওই ছাত্র স্কুলের পানীয় জলের ট্যাঙ্কে কীটনাশক মেশানোর পরিকল্পনা করে।

পুলিশ জানায়, অভিযুক্ত ছেলে বাড়ি থেকে আদা চাষের জন্য ব্যবহৃত এক ধরনের কীটনাশক নিয়ে আসে এবং ৩১ জুলাই সকাল ৯টার দিকে, ক্লাস শুরুর আগে, সেটি স্কুলের পানীয় জলের ট্যাঙ্কে ঢেলে দেয়। কয়েকজন ছাত্র এই ঘটনা প্রত্যক্ষ করলেও, অভিযুক্ত তাদের ‘মুখ খুললে পরিণামের’ হুমকি দেয়। পরে কাউন্সেলিংয়ের সময় ছাত্ররা পুরো ঘটনা জানায়।

পুলিশ এখন খতিয়ে দেখছে, সে একা এই কাজ করেছে নাকি এতে অন্য আরও কেউ জড়িত রয়েছে।

উল্লেখ্য, গত এক মাসে কর্নাটকের স্কুলে পানীয় জল বিষক্রিয়ার এটি দ্বিতীয় ঘটনা। ১৪ জুলাই বেলগাভি জেলার একটি সরকারি স্কুলের পানীয় জলের ট্যাঙ্কে বিষ মেশানো হয়েছিল অভিযোগ ওঠে, তাতে বেশ কিছু পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। জানা গিয়েছিল, সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত প্রধান শিক্ষককে অপসারণের জন্য এই চক্রান্ত করা হয়েছিল। ওই ঘটনায় শ্রী রাম সেনা দলের সঙ্গে যুক্ত এক স্থানীয় নেতা-সহ তিনজনকে গ্রেফতার করা হয়।


```