Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের জাতীয় ভাষা কী? স্পেনের প্রশ্নে কানিমোঝি জানালেন, 'ঐক্য এবং বৈচিত্র্য'

পহেলগামে পাক মদতপুষ্ট জঙ্গি হামলা (Pahalgam Attack) ও তার পরবর্তী অপারেশন সিন্দুর (Operation Sindoor) নিয়ে বার্তা দিতে বিভিন্ন দেশে সর্বদলীয় প্রতিনিধিদল পাঠিয়েছে কেন্দ্র।

ভারতের জাতীয় ভাষা কী? স্পেনের প্রশ্নে কানিমোঝি জানালেন, 'ঐক্য এবং বৈচিত্র্য'

ডিএমকে সাংসদ কানিমোঝি করুণানিধি

শেষ আপডেট: 3 June 2025 10:06

দ্য ওয়াল ব্যুরো: ভারতের জাতীয় ভাষা (National Language) কী? স্পেনে(Spain) গিয়ে প্রশ্নের মুখে পড়েন ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা। উত্তরে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ডিএমকে সাংসদ কানিমোঝি (DMK MP Kanimozhi Karunanidhi )। সদর্পে তাঁর উত্তর ছিল 'ইউনিটি ইন ডাইভার্সিটি', অর্থাৎ বোঝাতে চেয়েছেন বিবিধের মাঝে মিলন মহান। সাংসদের জবাব শুনে আপ্লুত অনেকেই।

পহেলগামে পাক মদতপুষ্ট জঙ্গি হামলা (Pahalgam Attack) ও তার পরবর্তী অপারেশন সিন্দুর (Operation Sindoor) নিয়ে বার্তা দিতে বিভিন্ন দেশে সর্বদলীয় প্রতিনিধিদল পাঠিয়েছে কেন্দ্র। স্পেনে এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ডিএমকে সাংসদ কানিমোঝি করুণানিধি।

সে দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময়, সাংসদকে ভারতের জাতীয় ভাষা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। সেই প্রশ্নের জবাবে কানিমোঝি বলেন, "ভারতের জাতীয় ভাষা হল ঐক্য এবং বৈচিত্র্য। এই প্রতিনিধিদল বিশ্বকে সেই বার্তাই দিতেই এসেছে, এবং আজকের সময়ে দাঁড়িয়ে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়..."

স্পেনের আগে রাশিয়ায় গিয়ে কানিমোঝি  ইসলামাবাদকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, পাকিস্তানের কোনও অজুহাত আর ভারত মেনে নেবে না। ভারত যদি ফের হামলার শিকার হয় তাহলে আর সন্ত্রাসবাদী ও তাদের মদতদাতাদের আলাদা করে দেখা হবে না। জানিয়েছিলেন, জওহরলাল নেহরু থেকে নরেন্দ্র মোদী—ভারতের সব প্রধানমন্ত্রীই পাকিস্তানের সঙ্গে স্থায়ী শান্তির জন্য চেষ্টা করে এসেছেন এবং করছেন।

ডিএমকে সাংসদ আরও বলেন, "আলোচনার জন্য আমরা সবসময়ই এগিয়ে এসেছি। কিন্তু শান্তি বৈঠক চলার সময়েই ভারতের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদীরা হামলা চালানো হয়। আর প্রতি ক্ষেত্রেই সন্ত্রাসবাদীদের সঙ্গে পাকিস্তানের যোগ পাওয়া গিয়েছে। এখন থেকে আর আমরা কোনও কিছু শুনব না।"


```