Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

জাপানের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রতিনিধি দলের! সন্ত্রাস দমনে ভারতের পাশে থাকার আশ্বাস

ভারত যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলে, তা বৈঠকে জানানো হয়। সূত্রের খবর, এই আলোচনায় জাপানের বিদেশমন্ত্রী ভারতের সন্ত্রাস দমনে চলমান প্রচেষ্টার প্রতি জাপানের সমর্থন জানান। 

জাপানের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রতিনিধি দলের! সন্ত্রাস দমনে ভারতের পাশে থাকার আশ্বাস

সর্বদলীয় প্রতিনিধি দল

শেষ আপডেট: 22 May 2025 15:49

দ্য ওয়াল ব্যুরো: পহেলগামে জঙ্গিহানার প্রত্যাঘাত স্বরূপ 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অভিযানে পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অনমনীয় মনোভাব তুলে ধরতে বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছচ্ছে সংসদের সর্বদলীয় প্রতিনিধি দল। বিভিন্ন দলের সাংসদদের নিয়ে গঠিত একটি দল ইতিমধ্যেই পৌঁছেছে জাপানে। দলে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee)।

বৃহস্পতিবার সকালে দলের সঙ্গে সাক্ষাৎ করেন জাপানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সিবি জর্জ। তিনি সাংসদদের সংশ্লিষ্ট বিষয়ে অবহিত করেন। এরপর জাপানের বিদেশমন্ত্রী তাকেশি ইওয়াইয়ার (H.E. Mr. Takeshi Iwaya) সঙ্গে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদলের একটি বৈঠক হয়েছে বলে জানা যাচ্ছে। সেখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অটল অবস্থান স্পষ্ট করা হয়েছে।

ভারত যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলে, তা বৈঠকে জানানো হয়। সূত্রের খবর, এই আলোচনায় জাপানের বিদেশমন্ত্রী ভারতের সন্ত্রাস দমনে চলমান প্রচেষ্টার প্রতি জাপানের সমর্থন জানান। পাশাপাশি, সন্ত্রাসের মোকাবিলায় ভারত যে সংযম ও ধৈর্যের পরিচয় দিয়েছে, তা‌র ভূয়সী প্রশংসা করেন তিনি।

তাকেশি ইওয়াইয়া বলেন, 'যারা সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত, তাদের কঠোরতম শাস্তি দিতে হবে। সন্ত্রাসবাদ দমনে আন্তর্জাতিক সহযোগিতা ও দায়বদ্ধতা অত্যন্ত জরুরি এবং জাপান সবসময় ভারতের পাশে আছে।'

এই বৈঠক কূটনৈতিক দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষত সন্ত্রাসবাদের মতো সংবেদনশীল ইস্যুতে জাপান-ভারতের ঐক্য আন্তর্জাতিক মঞ্চে এক গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে।


```