Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

জেলবন্দি মেয়েকে দেখতে গেলেন বাবা, জ্যোতির দাবি, 'বিশ্বাস করো, আমি নির্দোষ'

পুলিশের হাতে মেয়ে গ্রেফতার হওয়ার পর জ্যোতির বাবা প্রশ্ন তুলেছিলেন, পাকিস্তানে কি কেউ ঘুরতে যেতে পারে না?

জেলবন্দি মেয়েকে দেখতে গেলেন বাবা, জ্যোতির দাবি, 'বিশ্বাস করো, আমি নির্দোষ'

জ্যোতি মলহোত্রা

শেষ আপডেট: 28 May 2025 15:37

দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানার হিসার জেল (Haryana Hisar Jail) এখন বর্তমান ঠিকানা ইউটিউবার (Youtuber) জ্যোতি মলহোত্রার (Jyoti Malhotra)। পাকিস্তানের হয়ে চরবৃত্তির (Pakistan Spy) অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের কাছে ইতিমধ্যে প্রমাণ রয়েছে যে, পাক এজেন্টদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। কিন্তু আদতে জ্যোতির সঙ্গে জঙ্গি-যোগ ছিল কিনা, বা পহেলগামের ঘটনার নেপথ্যে তিনি সরাসরি যুক্ত কিনা, সে ব্যাপারে এখনও অকাট্য প্রমাণ পায়নি তদন্তকারীরা। তাই জ্যোতি নিজেকে এখনও পর্যন্ত নির্দোষ বলে দাবি করছেন।

জেলে মেয়ের সঙ্গে দেখা করতে গেছিলেন হরিশ মলহোত্রা (Harish Malhotra)। তাঁকে জ্যোতি বলেছেন, তিনি নিষ্পাপ, নির্দোষ (Innocent)। কিন্তু ভুল করেননি। জেলে মেয়ের সঙ্গে দেখা করার পর সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন জ্যোতির বাবা। তাঁর কথায়, জ্যোতি শুরু থেকে যা বলেছে, এখনও তাই বলছে। ও নির্দোষ। আদালতেও একই দাবি করেছে। এর আগেও মেয়ে জ্যোতির সমর্থনে মুখ খুলেছিলেন হরিশ। প্রশ্ন তুলেছিলেন পুলিশের ভূমিকা নিয়েও। এখন মেয়ের সুরেই তিনি নির্দোষ বলে দাবি করছেন জ্যোতিকে।

পুলিশের হাতে মেয়ে গ্রেফতার হওয়ার পর জ্যোতির বাবা প্রশ্ন তুলেছিলেন, পাকিস্তানে কি কেউ ঘুরতে যেতে পারে না? সে দেশে কোনও বন্ধু থাকলে কি ফোনে কথা বলা যায় না? তবে পরবর্তী সময় তাঁর এও দাবি ছিল, মেয়ের পাকিস্তানে যাওয়ার খবর তিনি জানতেনই না! জ্যোতি নাকি দিল্লি চাকরি করতে যাচ্ছে বলে পড়শি দেশে গেছিল। এই পরিস্থিতিতে পরিবারের লোকেদের ওপরও সন্দেহ তৈরি হয় যে তাঁরা সবকিছু জেনে জ্যোতিকে চরবৃত্তি করতে দিয়েছিলেন কিনা। যদিও এখনও এসবের প্রমাণ মেলেনি।

হিসার পুলিশ সুপার ইতিমধ্যে জানিয়েছেন, ভারতীয় সেনা বা প্রতিরক্ষা মন্ত্রকের কোনও গোপন তথ্য জ্যোতির হাতে এসেছিল কিনা, তা স্পষ্টত জানা যায়নি এখনও। এদিকে খবর রয়েছে পাক-আফগান সীমান্তে গেছিলেন জ্যোতি। ওই এলাকা জঙ্গিদের 'হাব' বলে পরিচিত এবং সেখানে সাধারণ মানুষ যেতেই পারেন না। প্রশ্ন উঠেছিল, কীভাবে এবং কার সাহায্য সেখানে গেছিলেন এই ইউটিউবার। সেই প্রশ্নের উত্তরও মেলেনি। তবে এখনও পর্যন্ত জ্যোতির কোনও জঙ্গি-যোগও পাওয়া যায়নি। 


```