Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উমরদের জামিনের আবেদন খারিজ হওয়ার পরই উত্তপ্ত জেএনইউ! আপত্তিকর স্লোগান মোদী-শাহর বিরুদ্ধে

উমর খালিদ ও শরজিল ইমামের জামিনের আবেদন খারিজ হতেই উত্তপ্ত হয়ে ওঠল জেএনইউ চত্বর।

উমরদের জামিনের আবেদন খারিজ হওয়ার পরই উত্তপ্ত জেএনইউ! আপত্তিকর স্লোগান মোদী-শাহর বিরুদ্ধে

জেএনইউ চত্বর

শেষ আপডেট: 6 January 2026 15:38

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে ফের উত্তাপ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (Jawaharlal Nehru University)। ২০২০ সালের দিল্লি হিংসা (Delhi Riots 2020) মামলায় অভিযুক্ত প্রাক্তন ছাত্র ও অ্যাক্টিভিস্ট উমর খালিদ (Umar Khalid) এবং শরজিল ইমাম (Sharjeel Imam)-এর জামিনের আবেদন খারিজ হওয়ার পরই সোমবার রাতে জেএনইউ ক্যাম্পাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) বিরুদ্ধে আপত্তিকর স্লোগান ওঠে বলে অভিযোগ। এই ঘটনায় ফের জাতীয় রাজনীতির আলোচনায় উঠে এল দিল্লির এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়।

জানা গিয়েছে, সোমবার রাতে জেএনইউ-র সবরমতী হস্টেলের (Sabarmati Hostel) কাছে ‘গডজিলা ধাবা’ (Godzilla Dhaba) নামে একটি অনুষ্ঠানে এই স্লোগান ওঠে। ২০২০ সালের ৫ জানুয়ারি জেএনইউ-তে ছাত্রদের উপর হামলার স্মরণে জমায়েত করা হয়েছিল এবং একই সঙ্গে উমর খালিদ ও শরজিল ইমাম-এর জামিন না মেলায় প্রতিবাদ জানানো হয় তাতে। প্রায় ৩৫ সেকেন্ডের একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান শোনা যাচ্ছে।

দিল্লি পুলিশ (Delhi Police) জানিয়েছে, তারা ঘটনার বিষয়ে অবগত। যদিও এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। পুলিশ সূত্রে খবর, ঘটনার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে এবং শুরু হয়েছে প্রাথমিক তদন্ত।

সূত্রের দাবি, ঘটনার সময় জেএনইউ স্টুডেন্টস ইউনিয়নের (JNUSU) যুগ্ম সম্পাদক দানিশ আলি (Danish Ali) এবং সম্পাদক সুনীল (Sunil) সেখানে উপস্থিত ছিলেন। পাশাপাশি, বামপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত একাধিক ছাত্রছাত্রী ওই জমায়েতে ছিলেন বলেও জানা যাচ্ছে।

এদিকে, জেএনইউ স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি অদিতি মিশ্র (Aditi Mishra) এক সংবাদ সংস্থাকে জানান, প্রতি বছরই ৫ জানুয়ারির হিংসার প্রতিবাদে এমন কর্মসূচি নেওয়া হয়। তাঁর দাবি, “এই প্রতিবাদে ওঠা সমস্ত স্লোগান আদর্শগত। কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়নি, কারও নাম করেও কিছু বলা হয়নি।”

তবে এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে এবিভিপি (ABVP)। জেএনইউর ছাত্র গৌতম (Gautam) স্লোগানকে ‘দেশবিরোধী’ বলে দাবি করে কঠোর শাস্তির দাবি তুলেছেন। এবিভিপি-র সহ-সভাপতি মনীশ চৌধুরী (Manish Choudhary) বলেন, 'জামিন খারিজের পর প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে স্লোগান তোলা অনুচিত। এই কর্মসূচির বিষয়ে জেএনইউ প্রশাসনের দ্বারস্থ হবে এবিভিপি।'

ঘটনায় রাজনৈতিক প্রতিক্রিয়াও তীব্র। বিজেপি (BJP) নেতা কপিল মিশ্র (Kapil Mishra) এক্স (X)-এ লেখেন, নকশাল, জঙ্গি ও দাঙ্গাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেই এই হতাশা। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং (Giriraj Singh) আবার জেএনইউ-কে ‘টুকড়ে-টুকড়ে গ্যাং’-এর আঁতুড়ঘর বলেও কটাক্ষ করেন।

উল্লেখ্য, সোমবারই সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানায়, মামলার নথি অনুযায়ী উমর খালিদ ও শরজিল ইমাম দিল্লি হিংসার সময় ষড়যন্ত্র, সংগঠিত করা এবং কৌশলগত দিকনির্দেশে যুক্ত ছিলেন বলে অভিযোগ। সেই পর্যবেক্ষণের ভিত্তিতেই বড় ষড়যন্ত্র মামলায় তাঁদের জামিনের আবেদন খারিজ করে শীর্ষ আদালত। আর তার রেশ ধরেই ফের উত্তাল জেএনইউ।


```