Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

দিনভর ঠেলাগাড়িতে বিক্রিবাটা, ফিরে রাত ৩টে পর্যন্ত পড়াশোনা! নিট-এ সফল ঝাড়খণ্ডের রোহিত

উচ্চমাধ্যমিকের পর কলেজ ছেড়ে নিটের প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়েছিলেন রোহিত। পড়াশোনার জন্য কোনও কোচিং নিতে পারেননি তিনি। তবে 'Physics Wallah'-র 'উমীদ ব্যাচ'-এর অংশ ছিলেন, যেখানে NEET প্রস্তুতির জন্য বিনামূল্যে পরীক্ষার্থীদের অনলাইন কোচিং দেওয়া হয়।

দিনভর ঠেলাগাড়িতে বিক্রিবাটা, ফিরে রাত ৩টে পর্যন্ত পড়াশোনা! নিট-এ সফল ঝাড়খণ্ডের রোহিত

নিট ইউজি পরীক্ষায় সফল রোহিত কুমার

শেষ আপডেট: 16 June 2025 18:46

দ্য ওয়াল ব্যুরো: জীবনের নানা প্রতিকূলতাও থাকলেও কখনও হার মানেননি ঝাড়খণ্ডের জামশেদপুরের বাসিন্দা রোহিত কুমার (Rohit Kumar NEET Result)। রোজগারের তাগিদে দিনের বেলায় ঠেলাগাড়িতে মোবাইল কভার বিক্রি করতেন, আর বাড়ি ফিরে রাতে হয়ে উঠতেন একজন মেডিক্যাল পরীক্ষার্থী। নিজের কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছেশক্তির জোরেই নিট ইউজি পরীক্ষায় সাফল্য পেয়েছেন রোহিত।

নিট ইউজি (NEET UG) পরীক্ষায় ৫৪৯ নম্বর পেয়ে অল ইন্ডিয়া র‍্যাঙ্ক (All India Rank 549) ১২ হাজার ৪৮৪ অর্জন করেছেন রোহিত কুমার। তাঁর বাবা সবজির হাটে কাজ করতেন। কিন্তু বাবার একার উপার্জন সংসার চালানোর জন্য যথেষ্ট ছিল না। তাই উচ্চমাধ্যমিকের পরই নিজেও কাজে ঢুকে পড়েন। করোনা মহামারীর (Covid-19) সময়ে একটি ওষুধের দোকানে কাজ করতেন রোহিত। সেখান থেকেই তাঁর ডাক্তার হওয়ার অনুপ্রেরণা জাগে।

উচ্চমাধ্যমিকের পর কলেজ ছেড়ে নিটের প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়েছিলেন রোহিত। পড়াশোনার জন্য কোনও কোচিং নিতে পারেননি তিনি। তবে 'Physics Wallah'-র 'উমীদ ব্যাচ'-এর অংশ ছিলেন, যেখানে NEET প্রস্তুতির জন্য বিনামূল্যে পরীক্ষার্থীদের অনলাইন কোচিং দেওয়া হয়। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অলখ পাণ্ডে নিজেই সম্প্রতি রোহিতের স্টলে গিয়ে তাঁকে অভিনন্দন জানান, সেই মুহূর্তের ভিডিও এখন ভাইরাল।

রোহিত জানিয়েছেন, সকাল ৭টায় বাড়ি থেকে বেরিয়ে যেতেন। সারাদিন মোবাইল কভার বিক্রি করতেন, আর রাতে পড়তেন রাত ৩টা পর্যন্ত। পরদিন আবার ভোরে উঠে কাজে ফিরতেন। এমন কঠিন রুটিনই তাঁকে এনে দিল সাফল্য।

৫৪৯ নম্বর ও তাঁর র‍্যাঙ্ক অনুযায়ী, রোহিত আশা করছেন ঝাড়খণ্ডের কোনও সরকারি মেডিকেল কলেজে এবার ভর্তি হতে পারবেন। নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারকে গর্বিত করাই লক্ষ্য জামশেদপুরের যুবকের।


```