Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নয়ডার পর ঝাড়খণ্ডে নৃশংস খুন! উদ্ধার ১৭ বছরের কিশোরীর মুণ্ডহীন দেহ, একটু দূরে মিলল মাথাও

এই ঘটনার ভয়াবহতায় প্রথমেই পুলিশের মনে হয়েছে এটি একটি সুপরিকল্পিত খুন, প্রতিহিংসাও কারণ হতে পারে।

নয়ডার পর ঝাড়খণ্ডে নৃশংস খুন! উদ্ধার ১৭ বছরের কিশোরীর মুণ্ডহীন দেহ, একটু দূরে মিলল মাথাও

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 7 November 2025 19:52

দ্য ওয়াল ব্যুরো: নয়ডার (Noida) পর এবার নাম উঠে এল ঝাড়খণ্ডের (Jharkhand)। বৃহস্পতিবার দুমকা (Dumka) জেলার দিঘি গ্রাম থেকে এক ১৭ বছরের কিশোরীর মুণ্ডহীন দেহ (17 year old girl beheaded body) উদ্ধার করেছে পুলিশ। মেয়েটির দেহ পাওয়া গেলে, তারপর খানিকটা দূরে মেলে মাথাও।

এই ঘটনার ভয়াবহতায় প্রথমেই পুলিশের মনে হয়েছে এটি একটি সুপরিকল্পিত খুন, প্রতিহিংসাও কারণ হতে পারে।

সারিয়াহাট থানার ইনচার্জ রাজেন্দ্র কুমার জানিয়েছেন, “প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলছে যে ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। এবং সম্ভবত অপরাধীরা ভুক্তভোগী ওই কিশোরীর ঘনিষ্ঠ কেউ।” কিশোরীর দেহ উদ্ধারের পর ময়নাতদন্ত করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশ সূত্রে খবর, কিশোরীর বাবা ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি দুই যুবকের নাম উল্লেখ করে অভিযোগ করেন যে, তাঁর মেয়ে ওই দুইজনের সঙ্গে পালিয়ে গিয়েছিল। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পুলিশ ওই দুই যুবককে খুঁজছে।

ঘটনাটি সামনে আসতেই এলাকায় নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি তুলেছেন।

অন্যদিকে বৃহস্পতিবার সাতসকালেই আরও এক ভয়াবহ ঘটনা ঘটে নয়ডার এক অভিজাত এলাকায়। সেক্টর ১০৮–এর নর্দমা থেকে উদ্ধার করা হয় এক মহিলার মুণ্ডহীন, নগ্ন দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নৃশংসভাবে খুন করা হয়েছে ওই মহিলাকে। উদ্ধার করা দেহটির মাথা ও দুই হাত কেটে ফেলা হয়েছে। পরিচয় জানার চেষ্টা চলছে, পাশাপাশি অন্যান্য আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রথম দেহটি চোখে পড়ে স্থানীয়দের। তাঁদের কাছ থেকে খবর পেয়ে সেক্টর ৩৯ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা চলছে। তবেই খুনের আসল তথ্য প্রকাশ্যে আসবে।

পুলিশের প্রাথমিক অনুমান, অন্যত্র মহিলাকে খুন করে দেহ টুকরো টুকরো করে এখানে ফেলা হয়েছে। দেহটি কোথা থেকে আনা হয়েছে, খুনের কারণ কী, তার কোনও সূত্র এখনও মেলেনি।

ঘটনাটির তদন্তে বিশেষ টিম গঠন করা হয়েছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, যাতে দেহ ফেলার সময় বা কোনও সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা যায়।

পুলিশের একাধিক টিম এখন সেক্টর ১০৮ ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলছে। আপাতত ময়নাতদন্ত রিপোর্ট এবং সিসিটিভি ফুটেজের উপরেই নির্ভর করছে তদন্তের মোড়।


```