Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

সাতসকালে নয়ডার অভিজাত এলাকার নর্দমায় মহিলার মুণ্ডহীন নগ্ন দেহ, ঘটনার ভয়াবহতায় অবাক পুলিশ

আপাতত ময়নাতদন্ত রিপোর্ট এবং সিসিটিভি ফুটেজের উপরেই নির্ভর করছে তদন্তের মোড়।

সাতসকালে নয়ডার অভিজাত এলাকার নর্দমায় মহিলার মুণ্ডহীন নগ্ন দেহ, ঘটনার ভয়াবহতায় অবাক পুলিশ

ঘটনাস্থলে পুলিশ

পৃথা ঘোষ

শেষ আপডেট: 6 November 2025 14:51

দ্য ওয়াল ব্যুরো: সাতসকালে ভয়াবহ দৃশ্য দেখল নয়ডার (Noida) এক অভিজাত এলাকায়। বৃহস্পতিবার সকালে সেক্টর ১০৮–এর নর্দমা থেকে উদ্ধার হয়েছে এক মহিলার মুণ্ডহীন, নগ্ন দেহ (woman headless naked body found)। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নৃশংসভাবে খুন করা হয়েছে ওই মহিলাকে। উদ্ধার করা দেহটির মাথা ও দুই হাত কেটে ফেলা হয়েছে।

প্রথম দেহটি চোখে পড়ে স্থানীয়দের। তাঁদের কাছ থেকে খবর পেয়ে সেক্টর ৩৯ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা চলছে। তবেই খুনের আসল তথ্য প্রকাশ্যে আসবে।

পুলিশের প্রাথমিক অনুমান, অন্যত্র মহিলাকে খুন করে দেহ টুকরো টুকরো করে এখানে ফেলা হয়েছে। দেহটি কোথা থেকে আনা হয়েছে, খুনের কারণ কী, তার কোনও সূত্র এখনও মেলেনি।

নয়ডা পুলিশের এক সিনিয়র অফিসার বলেন, “৬ নভেম্বর সকালে সেক্টর ৮২–এর কাছে নর্দমায় এক অজ্ঞাতপরিচয় মহিলার দেহ ভাসতে দেখা যায়। খবর পেয়েই স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। পরিচয় জানার চেষ্টা চলছে, পাশাপাশি অন্যান্য আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

ঘটনাটির তদন্তে বিশেষ টিম গঠন করা হয়েছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, যাতে দেহ ফেলার সময় বা কোনও সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা যায়। এরকম ভয়াবহ খুনের পেছনে কোনও প্রতিহিংসাজনিত কারণ হতে পারে, অনুমান পুলিশের।

পুলিশের একাধিক টিম এখন সেক্টর ১০৮ ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলছে। আপাতত ময়নাতদন্ত রিপোর্ট এবং সিসিটিভি ফুটেজের উপরেই নির্ভর করছে তদন্তের মোড়।


```