Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

গৌতম আদানির ছেলের বিয়ে, সাতপাকের আগে ভাংড়া নাচ জিত-দিবার

গৌতম আদানির ছেলের বিয়ে, সাতপাকের আগে ভাংড়া নাচ জিত-দিবার

গৌতম আদানির ছোট ছেলে জিত ও দিবা শাহ নাচছেন। ভাইরাল ভিডিও।

শেষ আপডেট: 7 February 2025 17:58

দ্য ওয়াল ব্যুরো: ভ্যালেন্টাইন্স সপ্তাহের গোলাপ দিবসের (Rose Day) সন্ধ্যায় জৈন ও গুজরাতি রীতিতে আর কিছুক্ষণের অপেক্ষা শেষে গাঁটছড়া বাঁধতে চলেছেন দেশের দ্বিতীয় ধনী গৌতম আদানির ছোট ছেলে জিত আদানি। কনে প্রখ্যাত হিরে ব্যবসায়ী জৈমিন শাহের মেয়ে দিবা শাহ। ধনকুবের ছেলের বিয়েতে স্বাভাবিকভাবেই জাঁকজমক হলেও মাত্র শ-তিনেক বাছাই করা অতিথিদের উপস্থিতিতে বিয়ের পর্ব সারা হবে বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই সকাল থেকে বিয়ের নানান আচার-অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। বিকেলে ভাইরাল হওয়া এক ভিডিওতে হবু দম্পতিকে পাঞ্জাবি গানের সঙ্গে ভাংড়া নাচতে দেখা গিয়েছে। সেখানে জিতকে একটি ধূসর রঙের রেশমি কুর্তার সঙ্গে সাদা পাজামা এবং গায়ে ফুলকারি করা নেহরু জ্যাকেট পরে নাচতে দেখা যাচ্ছে। 'ঢোল বাজে' গানের তালে জিতের থেকে সামান্য দূরে দিবাকেও বিয়ের আনন্দের একমুখ হাসি নিয়ে নাচতে দেখা যাচ্ছে। তিনিও ফুল আঁকা ধূসর-গোলাপি রঙের লেহঙ্গা-চোলি ও টান করে পিছন দিকে চুল বাঁধা চেহারায় নাচছেন। দুহাতে বিখ্যাত মেহন্দি শিল্পী সোনা মিস্ত্রির আঁকা কারুকাজও চোখে পড়ছে।

আমদাবাদের আদানি টাউনশিপ শান্তিগ্রামে সমগ্র বিয়ের অনুষ্ঠানটি হচ্ছে। সঙ্গীতের মঞ্চটি সাজানো হয়েছে কমলা রঙের ছাতা দিয়ে। মঞ্চের পিছনে ফুল আঁকা পর্দা টাঙানো হয়েছিল। যাতে সমগ্র আনন্দানুষ্ঠানটি রঙিন হয়ে ওঠে। সন্ধ্যা নেমে আসতেই বিবাহবাসরের জায়গাটি আলোর ফুলঝুরিতে জ্বলে ওঠে। যদিও পরিবারের তরফে শুভ মুহরতের নির্দিষ্ট সময়টি জানানো হয়নি। 

তবে একটি সূত্রে জানানো হয়েছে, বিয়েতে আমন্ত্রিত অতিথিদের হাতে বোনা পৈঠানি শাড়ি উপহার দেওয়া হবে। প্রায় ৪০০ কারিগর দীর্ঘদিন ধরে এই শাড়িগুলি বানিয়েছেন। মহারাষ্ট্রের নাসিকের জগদীশজি শঙ্করী পৈঠানি শাড়ির দোকান থেকে এগুলি কেনা হয়েছে। এছাড়া বিবাহবাসরের অধিকাংশ শিল্পকৃতি তৈরি করেছেন আদানি পরিবারের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার দিব্যাঙ্গ কর্মীরা। তাঁদের তৈরি হাতের কাজ নিজেরাই ঘুরে দেখেন ভাবী দম্পতি। বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্র আদানিদের একটি সংস্থা এফওডিতে কাজ করেন। তিনি জিত-দিবার জন্য একটি করে সিগনেচার শাল তৈরি করেছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।


```