Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

জম্মু-কাশ্মীর পুলিশের বিরুদ্ধে শ্রীনগরে ইন্ডিয়ান এক্সপ্রেস এর সাংবাদিককে হেনস্থার অভিযোগ

মসজিদ সংক্রান্ত বিষয়ে সম্প্রতি জম্মু-কাশ্মীর মিডিয়াতে বড় খবর হয়। সেই খবরের কিছু অংশ নিয়ে পুলিশ প্রশাসনের আপত্তি রয়েছে বলে জানা গিয়েছে।

জম্মু-কাশ্মীর পুলিশের বিরুদ্ধে শ্রীনগরে ইন্ডিয়ান এক্সপ্রেস এর সাংবাদিককে হেনস্থার অভিযোগ

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 21 January 2026 09:02

দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়ান এক্সপ্রেস খবরের কাগজের সিনিয়র সাংবাদিক বাশারাত মাসুদকে‌ হেনস্থার অভিযোগ উঠেছে জম্মু-কাশ্মীর পুলিশের (Jammu and Kahsmir Police) বিরুদ্ধে। ‌মাসুদ ওই জাতীয় ইংরেজি দৈনিকটির শ্রীনগর ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট এডিটর।

অভিযোগ তাঁকে পরপর চার দিন শ্রীনগর পুলিশের (Srinagar Police) সাইবার সেলে ডেকে পাঠানো হয়। ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখার পর তাঁকে একটি কাগজে সই করতে বলা হয় (Senior Journalist Harrasment)। সেটি আদালতের অঙ্গীকার পত্র বা বন্ড।

ওই সংবাদপত্রটি জানিয়েছে বন্ডে উর্দুতে লেখা আছে যে ওই সাংবাদিক আর পুনরায় ভুল করবেন না। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে বসির ওই বন্ডে সই করেননি। ‌

সূত্রের খবর আর একটি জাতীয় ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসের শ্রীনগরে কর্মরত এক সাংবাদিককেও পুলিশ ডেকে পাঠায়। ‌ তবে সেই সাংবাদিক এখনও পর্যন্ত পুলিশের কথামতো থানায় হাজিরা দেননি। ‌ সাংবাদিককে টেলিফোন করে ডেকে পাঠানো হয় বলে জানা গিয়েছে।

একটি মসজিদ সংক্রান্ত বিষয়ে সম্প্রতি জম্মু-কাশ্মীর মিডিয়াতে বড় খবর হয়। সেই খবরের কিছু অংশ নিয়ে পুলিশ প্রশাসনের আপত্তি রয়েছে বলে জানা গিয়েছে। শুধু ওই জাতীয় ইংরেজি দৈনিক দুটি নয় আরও বেশ কিছু সংবাদপত্রের খবর নিয়ে প্রশ্ন তুলেছে প্রশাসন। তবে প্রচলিত রীতি মেনে কোন সংবাদপত্রকেই রিজয়েন্ডার লেটার বা প্রতিবাদ পত্র পাঠানো হয়নি।

চেনা পথে না হেঁটে প্রশাসনের সাংবাদিকদের থানায় ডেকে পাঠানো এবং বন্ডে সই (Bond Sign) করতে বলা নিয়ে গুরুতর আপত্তি উঠেছে। এই ঘটনায় জম্মু-কাশ্মীরের সাংবাদিক মহলে আতঙ্ক তৈরি হয়েছে। অনেক সাংবাদিক একান্তে সহকর্মী এবং অন্যান্য সংবাদ মাধ্যমকে বলেছেন যে তারা খুবই দুশ্চিন্তার মধ্যে আছেন। খবর লেখার সময় তাদেরকে দুশ্চিন্তা তাড়া করে বেড়াচ্ছে। কারণ তারা বুঝে উঠতে পারছেন না কোন খবরে প্রশাসন কীভাবে প্রতিক্রিয়া দেখাবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্র তাদের সাংবাদিককে ডেকে পাঠিয়ে বন্ডে সই করতে বলার বিষয়টি নিয়ে একটি খবর প্রকাশ করেছে। তবে এখনও পর্যন্ত ওই সংবাদপত্র কর্তৃপক্ষ জোরালো কোন প্রতিবাদ বা আইনি পথে যাওয়ার আভাস দেয়নি। ‌ হিন্দুস্থান টাইম নিউজ পেপারও এই ব্যাপারে কোনও প্রতিক্রিয়া দেয়নি।


```