Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

Jammu and Kashmir: সেনা-জঙ্গি সংঘর্ষে শহিদ এক পুলিশকর্মী, বিজয় দিবসের সকালেও অব্যাহত গুলির লড়াই

মঙ্গলবার ভোর হতেই ফের নতুন করে তল্লাশি শুরু হয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তাবাহিনী। জঙ্গিদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি। তখনই ফের জঙ্গিদের গুলিতে দুই নিরাপত্তা রক্ষী গুরুতর জখম হন। 

Jammu and Kashmir: সেনা-জঙ্গি সংঘর্ষে শহিদ এক পুলিশকর্মী, বিজয় দিবসের সকালেও অব্যাহত গুলির লড়াই

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 16 December 2025 11:57

দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাতে শুরু হওয়া জঙ্গি-সেনার গুলির লড়াই অব্যাহত বিজয় দিবসের (VIjay Dibas) সকালেও। গতকাল দুপক্ষের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক পুলিশকর্মী। মঙ্গলবার আহত হয়েছে আরও দু'জন।

সোমবার বিকেল থেকে উধমপুর জেলার সোয়ান এলাকায় সন্ত্রাসবাদী দমনে অভিযান শুরু করে জম্মু-কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir Anti Terror Operation)। অভিযানে নেতৃত্ব দেয় পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG)। তাদের সঙ্গে যোগ দেয় ভারতীয় সেনা (Indian Army) ও আধাসেনার জওয়ানরাও। গোয়েন্দা সূত্রে খবর ছিল, ওই এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে।

অভিযান চলাকালীন নিরাপত্তারক্ষীরা সোয়ান এলাকার একাধিক বাড়ি ও আশপাশের জঙ্গল এলাকায় তল্লাশি শুরু করেন। পরিস্থিতি আঁচ করতে পেরে লুকিয়ে থাকা জঙ্গিরা হঠাৎই নিরাপত্তাবাহিনীর উপর গুলি চালায়। শুরু হয় দু’পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ ধরে গুলির লড়াই।

এই সংঘর্ষেই শহিদ হন পুলিশকর্মী আমজাদ পাঠান। তিনি পুঞ্চ জেলার মেন্ধার এলাকার বাসিন্দা ছিলেন। কর্তব্যরত অবস্থায় দেশের নিরাপত্তার জন্য প্রাণ দেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সোয়ান এলাকায় অন্তত তিন জন জঙ্গির উপস্থিতির আশঙ্কা করছে পুলিশ। এরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ-এর সদস্য বলে অনুমান। অপারেশন সিঁদুরের পর থেকে এই সংগঠনের সক্রিয়তা আবার বেড়েছে বলেই মনে করছে গোয়েন্দারা। বিশেষ করে শ্রীনগর ও সংলগ্ন এলাকায় নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা চালাচ্ছে।

জম্মু পুলিশের আইজি ভিম সেন তুতি জানিয়েছেন, "গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতেই যৌথ বাহিনী অভিযান চালায়। এসওজি, সেনা এবং আধাসেনার দল যখন জঙ্গলে প্রবেশ করছিল, তখনই জঙ্গিরা গুলি চালায়। পাল্টা জবাব দেওয়া হয়।”

সোমবার সন্ধ্যায় নিরাপত্তাবাহিনী পাল্টা অভিযান (anti-terror operation) চালালেও তাতে তেমন সাফল্য মেলেনি। মঙ্গলবার ভোর হতেই ফের নতুন করে তল্লাশি শুরু হয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তাবাহিনী। জঙ্গিদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি। তখনই ফের জঙ্গিদের গুলিতে দুই নিরাপত্তা রক্ষী গুরুতর জখম হন। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং অভিযান শেষ না হওয়া পর্যন্ত সতর্কতা বজায় থাকবে বলে জানিয়েছে প্রশাসন।


```