জয়পুরে রোড রেজে নিহত ৩৫ বছরের শ্রমিক চন্দ্রশেখর। ভাইরাল ভিডিওয় ধরা পড়ল পিষে যাওয়ার মুহূর্ত।

ফাইল চিত্র
শেষ আপডেট: 17 August 2025 09:16
দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের জয়পুরে রোড রেজকে ঘিরে চাঞ্চল্যকর ঘটনা। শনিবার একটি এসইউভি-র ধাক্কায় মৃত্যু হল ৩৫ বছরের এক শ্রমিকের। মৃতের নাম চন্দ্রশেখর। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা হলেও কর্মসূত্রে জয়পুরে থাকতেন।
পুলিশ সূত্রে খবর, জয়পুরে একটি মহিন্দ্রা স্করপিও এবং মারুতি সুজুকি ব্রেজ্জার মধ্যে সংঘর্ষ হয়। এরপরই দুই পক্ষের মধ্যে ঝামেলা বাঁধে। অভিযোগ, স্করপিওতে থাকা কয়েকজন ব্রেজ্জার চালককে মারধর করে এবং লাঠি দিয়ে গাড়ির কাচ ভেঙে দেয়।
স্থানীয়রা ছুটে এসে তাঁদের ঘিরে ধরে। এই সময়েই চন্দ্রশেখর রাস্তায় পড়ে যান। ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে, ভিড়ের মাঝে অভিযুক্তরা হঠাৎ গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যায় এবং তখনই চাকায় পিষে মারা যান চন্দ্রশেখর।
जयपुर में स्कॉर्पियो से कुचल कर युवक की हत्या, एक्सीडेंट देखने आए युवक की मौत pic.twitter.com/oV2aSRdOL4
— Balmukund Joshi (@balmukundjoshi) August 16, 2025
জয়পুরেই আরেকটি দুর্ঘটনায় প্রাণ হারালেন ৬৫ বছরের নার্সারাম জাজদা নামে এক অবসরপ্রাপ্ত সেনা। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, একটি দ্রুতগতির গাড়ি তাঁকে ধাক্কা মারে এবং প্রায় ১০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, দুটি ঘটনার ক্ষেত্রেই মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে এবং তাদের দ্রুত গ্রেফতারের জন্য তল্লাশি শুরু হয়েছে।