Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৪ বছর পর বাবা হয়েছিলেন, ক'দিন বাড়িতে কাটিয়ে কাজে ফিরতেই কপ্টার দুর্ঘটনায় মৃত্যু রাজবীরের

রোববার সকালে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে কপ্টার ভেঙে (Chopper Crash News) পড়ে মৃত্যু হল লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) রাজবীর সিং চৌহানের (Rajveer Singh Chauhan)।

১৪ বছর পর বাবা হয়েছিলেন, ক'দিন বাড়িতে কাটিয়ে কাজে ফিরতেই কপ্টার দুর্ঘটনায় মৃত্যু রাজবীরের

দুর্ঘটনায় মৃত্যু রাজবীরের

শেষ আপডেট: 15 June 2025 19:59

দ্য ওয়াল ব্যুরো: চার মাস আগে বাবা হয়েছিলেন তিনি। দীর্ঘ ১৪ বছরের দাম্পত্যে অবশেষে আলো ফুটেছিল সংসারে, এসেছিল যমজ সন্তান। তাদের জন্য রাজস্থানের ঐতিহ্যবাহী জলওয়া পূজন অনুষ্ঠানেরও পরিকল্পনা করে রাখা হয়েছিল। তারিখ ঠিক হয়—৩০ জুন। কিন্তু সেই আচার-অনুষ্ঠান আর হল না। তার আগেই সব শেষ। রোববার সকালে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে কপ্টার ভেঙে (Chopper Crash News) পড়ে মৃত্যু হল লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) রাজবীর সিং চৌহানের (Rajveer Singh Chauhan)।

মাত্র ৩৭ বছর বয়সেই থেমে গিয়েছে এই অদম্য যোদ্ধার জীবন। কেদারনাথ (Kedarnath) থেকে গুপ্তকাশী (Guptakashi) যাওয়ার পথে পাহাড়ের উপর ভেঙে পড়ে হেলিকপ্টারটি (Chopper Crash)। মৃত্যু হয় রাজবীর-সহ আরও ছ’জন তীর্থযাত্রীর। কপ্টারে ছিল ২৩ মাসের এক শিশুও।

রাজবীরের বাবা গোবিন্দ চৌহান জানিয়েছেন, “১৪ বছর পর বাবা হয়েছিল আমার ছেলে। কী আনন্দে ভরে উঠেছিল ওর মুখ! যমজ ছেলে-মেয়ের জন্য জলওয়া পূজনের তোড়জোড় শুরু হয়েছিল। কিন্তু এখন... সব শেষ হয়ে গেল।”

রাজবীর গত অক্টোবরে বায়ুসেনা থেকে অবসর নিয়ে একটি বেসরকারি কপ্টার সংস্থায় পাইলট হিসেবে কাজ শুরু করেন। কিছুদিন আগেই পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আবার কাজে যোগ দেন দেরাদুনে।

দুর্ঘটনায় প্রাণ গিয়েছে আরও ছয় তীর্থযাত্রীর—

রাজকুমার সুরেশ জয়সওয়াল (৪১)
শ্রদ্ধা জয়সওয়াল (৩৫)
কাশী (২৩ মাস) —উপরের দু’জনের সন্তান
(তিনজনই মহারাষ্ট্রের বাসিন্দা)

বিক্রম (৪৬), রুদ্রপ্রয়াগ
বিনোদ দেব (৬৬), বিজনৌর, উত্তরপ্রদেশ
তুষ্টি সিং (২৯), বিজনৌর, উত্তরপ্রদেশ

দুর্ভাগ্যজনকভাবে, চলতি মরসুমে চারধাম যাত্রার রুটে এটিই পঞ্চম কপ্টার দুর্ঘটনা। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ও কেন্দ্রীয় মন্ত্রী কর্নেল রাজ্যবর্ধন সিং চৌহান রাজবীরের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে বলেছেন, এমন এক তরতাজা প্রাণের এভাবে চলে যাওয়া শুধু ব্যক্তিগত ক্ষতিই নয়, এক অপূরণীয় জাতীয় শোকও।

রাজবীর কেবল একজন দক্ষ পাইলটই ছিলেন না, ভারতীয় সেনাবাহিনীর অভিজ্ঞ প্রাক্তন অফিসারও ছিলেন। তাঁর লিঙ্কডইন প্রোফাইলের তথ্য বলছে, সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় তিনি দেশের নানা প্রান্তে, বিভিন্ন ভৌগলিক পরিবেশে  বিমান অভিযানের অংশ থেকেছেন। শুধু হেলিকপ্টার ওড়ানোই নয়, বিভিন্ন ধরনের কপ্টারের রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত বিষয়েও তাঁর বিশেষ প্রশিক্ষণ ছিল।

এই অভিজ্ঞতা তাঁকে পাহাড়ি অঞ্চলে, বিশেষত চারধাম যাত্রার মতো চ্যালেঞ্জিং রুটে অত্যন্ত নির্ভরযোগ্য করে তুলেছিল। কিন্তু এত অভিজ্ঞতার পরও, নিয়তি যে কী ভয়ানক পরিহাস করতে পারে, তা শনিবার সকালের দুর্ঘটনাই আবার প্রমাণ হয়ে গেল।


```