Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

নৈনিতালে অনুষ্ঠান মঞ্চে হঠাৎ অসুস্থ জগদীপ ধনকড়, প্রাথমিক চিকিৎসার পর বিশ্রামে রাজভবনে

চিকিৎসকরা সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন উপরাষ্ট্রপতিকে। ঘনিষ্ঠ মহলের মতে, অতিরিক্ত ধকল এবং উচ্চতা পরিবর্তনের কারণে তাঁর শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

নৈনিতালে অনুষ্ঠান মঞ্চে হঠাৎ অসুস্থ জগদীপ ধনকড়, প্রাথমিক চিকিৎসার পর বিশ্রামে রাজভবনে

জগদীপ ধনকড় (ফাইল ছবি)

শেষ আপডেট: 26 June 2025 00:01

দ্য ওয়াল ব্যুরো: অনুষ্ঠান চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। বুধবার উত্তরাখণ্ডের নৈনিতালে কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে আচমকা অস্বস্তিবোধ করতে শুরু করেন। মঞ্চে বসে থাকা অবস্থায় শরীর খারাপ লাগছে বলে জানান। সঙ্গে সঙ্গে মঞ্চ থেকে সরিয়ে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা শুরু করা হয়।

এদিন বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও প্রাক্তন সাংসদ মহেন্দ্র সিং পাল। তাঁর সঙ্গে কথোপকথনের মাঝেই ধনকড় অসুস্থ হয়ে পড়েন। এরপর মহেন্দ্র সিং পালের কাঁধে হাত রেখে ধীরে ধীরে অনুষ্ঠানস্থল ছাড়েন উপরাষ্ট্রপতি। মেডিক্যাল টিম এসে তাঁকে পর্যবেক্ষণ করে। প্রাথমিক চিকিৎসার পরে নিয়ে যাওয়া হয় স্থানীয় রাজভবনে। আপাতত সেখানেই বিশ্রামে রয়েছেন।

সূত্রের খবর, চিকিৎসকরা সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন উপরাষ্ট্রপতিকে। ঘনিষ্ঠ মহলের মতে, অতিরিক্ত ধকল এবং উচ্চতা পরিবর্তনের কারণে তাঁর শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসেও বুকে তীব্র ব্যথা অনুভব করায় গভীর রাতে তাঁকে ভর্তি করা হয়েছিল দিল্লির এইমসে। ক্রিটিকাল কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা করা হয়েছিল উপরাষ্ট্রপতির। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।

আজকের এই ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে উপরাষ্ট্রপতির শারীরিক অবস্থা নিয়ে। তবে এখনও পর্যন্ত সরকারি তরফে কোনও মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়নি। রাজভবনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। তাঁর শারীরিক অবস্থার আপডেট জানানো হবে সময়মতো।
 


```