Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় রাজস্থানের প্রাক্তন বিধায়ক হিসেবে ‘পেনশনপ্রার্থী’

প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় রাজস্থান বিধানসভার প্রাক্তন বিধায়ক হিসেবে পেনশনের আবেদন করেছেন। আর তাতেই নতুন করে চাঞ্চল্য পড়ে গিয়েছে।

প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় রাজস্থানের প্রাক্তন বিধায়ক হিসেবে ‘পেনশনপ্রার্থী’

জগদীপ ধনকড়।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 30 August 2025 16:58

দ্য ওয়াল ব্যুরো: উপরাষ্ট্রপতির পদ থেকে আচমকা ইস্তফা দেওয়ার দীর্ঘদিন পর ফের খবরের শিরোনামে এলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়। প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় রাজস্থান বিধানসভার প্রাক্তন বিধায়ক হিসেবে পেনশনের আবেদন করেছেন। আর তাতেই নতুন করে চাঞ্চল্য পড়ে গিয়েছে। কারণ, ধনকড় কেবলমাত্র বিধায়ক ছিলেন তা নয়, তিনি লোকসভার এমপি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যপাল ও সবশেষে উপরাষ্ট্রপতি পদেও ছিলেন।

তাঁর বিধায়ক হিসেবে পেনশনের আবেদন দেওয়ার কথা স্বীকার করেছেন রাজস্থান বিধানসভার স্পিকার বাসুদেব দেবনানি। তিনি জানান, আবেদনটি নিয়মবিধি অনুসারে খতিয়ে দেখে ধনকড়কে জানিয়ে দেওয়া হবে। জগদীপ ধনকড় আজমির জেলার কিষাণগড় থেকে ১৯৯৩ সালে কংগ্রেসের টিকিটে বিধায়ক হয়েছিলেন। তিনি রাজস্থানের দশম বিধানসভার সদস্য ছিলেন। তিন বছর বিধানসভার রুলস কমিটিরও সদস্য ছিলেন।

রাজস্থানে প্রাক্তন বিধায়করা ৩৫,০০০ টাকা পেনশন পেয়ে থাকেন। সত্তরোর্ধ্ব প্রাক্তন বিধায়ক আরও ২০ শতাংশ বেশি পান। ধনকড়ের বয়স বর্তমানে ৭৪ বছর। তাই তিনি ৪২,০০০ টাকা পেনশন পাবেন। এর সঙ্গে বাসভাড়া, চিকিৎসা খরচ এবং সরকারি বাসভবনে কম ভাড়ায় থাকতে পাবেন।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হওয়ার আগে ধনকড় রাজস্থানের ঝুনঝুনু থেকে লোকসভায় নির্বাচিত হন। এমনকী চন্দ্রশেখর সরকারে তিনি সংসদীয় বিষয়ক রাষ্ট্রমন্ত্রী দায়িত্ব সামলেছিলেন। ২০১৯-২২ পর্যন্ত ছিলেন বাংলার রাজ্যপাল। এবং ২০২২ সাল থেকে ২৫ পর্যন্ত উপরাষ্ট্রপতি ছিলেন। তিনি ওই পদ থেকে আচমকা ইস্তফা দেন গত ২১ জুলাই। তারপর থেকেই আর প্রকাশ্যে দেখা মেলেনি জগদীপ ধনকড়ের। তা নিয়ে রাজনীতিতে ব্যাপক চর্চা চলতে থাকে। এরপর জানা গেল, তিনি রাজস্থানের প্রাক্তন এমএলএ হিসেবে পেনশনের আবেদন করেছেন।

ধনকড়ের উধাও হয়ে যাওয়া নিয়ে নানান কথা শোনা গেলও একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ইস্তফা দেওয়ার পর থেকে তিনি তাঁর পরিবারের সঙ্গে দিন কাটাচ্ছেন। রোজ যোগব্যায়াম করা ছাড়াও টেবিল টেনিস খেলছেন। পশ্চিমবঙ্গের রাজভবন থেকে তাঁর টেবিল টেনিস খেলার সূত্রপাত। উপরাষ্ট্রপতির বাংলোতেও কর্মচারী ও বন্ধুদের সঙ্গে নিয়মিত টেবিল টেনিস খেলতেন। 


```