Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

'দানা' আতঙ্কে বন্ধ করা হল পুরীর জগন্নাথ-কোনার্ক মন্দিরের দরজা! কবে খুলবে

মন খারাপ বাঙালির। কারণ পুরী তো বটেই, জগন্নাথ মন্দির এবং কোনার্কের সূর্যমন্দিরও তাঁদের খুবই পছন্দের স্থান।

'দানা' আতঙ্কে বন্ধ করা হল পুরীর জগন্নাথ-কোনার্ক মন্দিরের দরজা! কবে খুলবে

জগন্নাথ মন্দির এবং কোনার্ক সূর্যমন্দির

শেষ আপডেট: 23 October 2024 20:02

দ্য ওয়াল ব্যুরো: ওড়িশার ধামড়া ও ভিতরকণিকা এলাকায় ঘূর্ণিঝড় দানার ল্যান্ডফল হবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার থেকেই সেই মতো প্রস্তুতি নিয়ে রাজ্য সরকার। মূলত ওড়িশায় ল্যান্ডফল হওয়ার কথা তাই পড়শি রাজ্যও ব্যাপক তৎপর। পুরী থেকে পর্যটকদের ফিরিয়ে তো দেওয়া হয়েছেই পাশাপাশি জগন্নাথ মন্দির এবং কোনার্ক মন্দির বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আর্কিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই জানিয়েছে, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত পুরীর জগন্নাথ মন্দির এবং কোনার্ক বন্ধ থাকবে। যদিও শনিবারই মন্দির খুলে যাবে এমনটা নয়। পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হলে হয়তো মন্দির খোলা হবে না। এই খবরে স্বাভাবিকভাবেই মন খারাপ বাঙালির। কারণ পুরী তো বটেই, জগন্নাথ মন্দির এবং কোনার্কের সূর্যমন্দিরও তাঁদের খুবই পছন্দের স্থান।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ল্যান্ডফলের সময়ে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে। তা বেড়ে ১২০ কিলোমিটার পর্যন্তও হতে পারে। মোটামুটি ভাবে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে ল্যান্ডফল হবে বলে মনে করা হচ্ছে। 

হাওয়া অফিস বলছে, ওড়িশার জগৎসিংহপুর, কেন্দাপাড়া, ভদ্রক সহ পুরী, ভুবনেশ্বর, কটক, সম্বলপুরে ব্যাপক প্রভাব পড়তে পারে এই ঘূর্ণিঝড়ের। বাড়বে বৃষ্টির দাপটও। এই সময় ১০০-১১০ কিমি প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে বালেশ্বেরে হাওয়ার গতিবেগ সবথেকে বেশি থাকবে। ক্ষয়ক্ষতি আটকাতে ২৮৮টি উদ্ধারকারী দল তৈরি করা হয়েছে ওড়িশার প্রশাসনের তরফে। ১৪ জেলায় স্কুল বন্ধের পাশাপাশি ২০০-র বেশি ট্রেনও বাতিল করা হয়েছে। 

পূর্বাভাস দেওয়া হয়েছে, ঝড়ের পাশাপাশি তীব্র জলোচ্ছ্বাসও দেখা যাবে সমুদ্রে। দানা যখন স্থলভাগের ওপর দিয়ে অতিক্রম করবে তখন ১ থেকে ২ মিটার জলোচ্ছ্বাস তৈরি হতে পারে দিঘা, মন্দারমনি, পুরীতে। তাই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েই ওড়িশার দুই জনপ্রিয় মন্দির বন্ধ করা হচ্ছে।


```