Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

থরে থরে আত্মীয়-স্বজনের লাশ, জইশ প্রধান মাসুদের চোখে জল! আমিও মরে গেলে ভাল হতো

এই হামলায় মৃত্যু হয়েছে জইশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তইবার একাধিক কমান্ডার, প্রশিক্ষক ও নেতার। গুরুতর আহত মাসুদের ভাই ও ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি রউফ আসগর। ভারতের হামলায় নিহতদের মধ্যে রয়েছে রউফের ছেলে হুজাইফাও।

থরে থরে আত্মীয়-স্বজনের লাশ, জইশ প্রধান মাসুদের চোখে জল! আমিও মরে গেলে ভাল হতো

মাসুদ আজহার। ফাইল ছবি।

শেষ আপডেট: 7 May 2025 15:20

দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুরে ছিন্নভিন্ন পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের পরিবার। মাসুদের পরিবারের ১০ জন ও তাঁর অতি ঘনিষ্ঠ চারজন ভারতের 'অপারেশন সিঁদুরে' খতম হয়ে গিয়েছে। আর তাতেই একেবারে ভেঙে পড়েছে জঙ্গি নাটের গুরু মাসুদ আজহার। পরিবার-পরিজনের মৃত্যুর পরেই মাসুদের গলাতেও শোকের সুর শোনা গিয়েছে। সে বলেছে, এর চেয়ে ভাল হতো যদি আমারও মৃত্যু হতো।

এই হামলায় মৃত্যু হয়েছে জইশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তইবার একাধিক কমান্ডার, প্রশিক্ষক ও নেতার। গুরুতর আহত মাসুদের ভাই ও ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি রউফ আসগর। ভারতের হামলায় নিহতদের মধ্যে রয়েছে রউফের ছেলে হুজাইফাও।

এই ঘটনার প্রতিক্রিয়ায় শয়ে শয়ে নিরীহ মানুষের রক্তে হাত ধোওয়া জঙ্গি মাসুদ বলে, এর থেকে ভাল ছিল আমিও যদি এই হামলায় মারা যেতাম। জইশ-ই-মহম্মদ এক বিবৃতিতে জানিয়েছে, মৌলানা মাসুদ আজহারের বড় বোন, মৌলানা কাশফের গোটা পরিবার এবং মুফতি আবদুল রউফের নাতি, বাজি সাদিয়ার স্বামী ও চার সন্তান জখম হয়েছে। বুধবারই সকলকে কবর দেওয়া হবে বলে সংগঠন সূত্র জানিয়েছে।

পহলগাম কাণ্ডের ১৫ দিনের মাথায় সেই হামলার বদলা নিল ভারত। পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (POK) সন্ত্রাসবাদী ঘাঁটিতে সার্জিকাল স্ট্রাইক চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হল জইশের হেডকোয়ার্টার ও মাদ্রাসা। ‘অপারেশন সিঁদুর’-এ ক্ষতবিক্ষত পাক প্রদেশ। সূত্রের খবর, এই হামলায় অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও ৬০। 


```