Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

স্বামী-শ্বশুরকে 498A-র মিথ্যা মামলায় ফাঁসানোয় IPS অফিসারকে ক্ষমা চাইতে বলল সুপ্রিম কোর্ট

খবরের কাগজ ও সোশ্যাল মিডিয়া দুটিতেই মহিলা আইপিএসকে তাঁর প্রাক্তন স্বামী ও শ্বশুরবাড়ির লোকের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছে আদালত। কারণ, বৈবাহিক বা দাম্পত্য সম্পর্কের চিড় ধরায় শ্বশুর এবং স্বামীর বিরুদ্ধে একাধিক মিথ্যা ফৌজদারি মামলা করেছিলেন ওই আইপিএস অফিসার। যার জেরে দীর্ঘদিন স্বামী-শ্বশুরকে কারাবাস করতে হয়েছে।

স্বামী-শ্বশুরকে 498A-র মিথ্যা মামলায় ফাঁসানোয় IPS অফিসারকে ক্ষমা চাইতে বলল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের ফাইল ছবি।

শেষ আপডেট: 23 July 2025 11:07

দ্য ওয়াল ব্যুরো: এক মহিলা আইপিএস অফিসারকে (IPS) নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। খবরের কাগজ ও সোশ্যাল মিডিয়া দুটিতেই মহিলা আইপিএসকে তাঁর প্রাক্তন স্বামী ও শ্বশুরবাড়ির লোকের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছে আদালত। কারণ, বৈবাহিক বা দাম্পত্য সম্পর্কের চিড় ধরায় শ্বশুর এবং স্বামীর বিরুদ্ধে একাধিক মিথ্যা ফৌজদারি মামলা করেছিলেন ওই আইপিএস অফিসার। যার জেরে দীর্ঘদিন স্বামী-শ্বশুরকে কারাবাস করতে হয়েছে।

আদালত একইসঙ্গে মঙ্গলবার এই বিয়ে ভেঙে দিয়ে সমস্ত বকেয়া মামলা বাতিল করে দেয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গভাই এবং বিচারপতি এজি মাসিহ-র বেঞ্চ বিবাহ বিচ্ছেদে অনুমোদন দিয়ে বাকি ফৌজদারি মামলাগুলি খারিজ করে দিয়েছে। শীর্ষ আদালত ওই দম্পতির ৮ বছরের একমাত্র কন্যাকে মায়ের হাতে তুলে দিয়েছে। যদিও বাবা ও তাঁর পরিবারের অধিকার থাকবে মেয়ের সঙ্গে যোগাযোগ রাখার ও দেখা করার।

বেঞ্চ বলেছে, আইপিএস মহিলার স্বামী ১০৯ দিন এবং শ্বশুরমশাই ১০৩ দিন জেলবাস করেছেন। কারণ, ওই মহিলা তাঁদের বিরুদ্ধে ৪৯৮ এ ধারায় বেশ কয়েকটি ফৌজদারি মিথ্যা মামলা করেছিলেন। আদালতের মতে, স্বামী ও শ্বশুর যে দুর্ভোগ সহ্য করেছেন, তার কোনওভাবে ক্ষতিপূরণই হয় না। সে কারণে একটি প্রখ্যাত জাতীয় স্তরের ইংরেজি ও হিন্দি খবরের কাগজে তাঁদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে ওই অফিসারকে।

একইভাবে ওই ক্ষমা চাওয়া পোস্ট করতে হবে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে। আদালতের নির্দেশের তিনদিনের মধ্যে ক্ষমা যেন ছাপা হয়, সে রায়ও দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। আদালতের নির্দেশে বলা হয়েছে, সরকারিভাবে যেন ওই মহিলা অফিসারের পদে অপব্যবহার না করা হয় এবং তাঁর স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে কোনও সরকারি পদক্ষেপ না নেওয়া হয়। স্বামীকেও তাঁর প্রাক্তন স্ত্রীর ক্ষমা চাওয়ার বিষয়টিকে অপব্যবহার না করার নির্দেশ দেয়।


```