Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘বাহুবলী’ LVM3 রকেটের ইতিহাস! ভারত থেকে উৎক্ষেপিত সবচেয়ে ভারী উপগ্রহ 'ব্লু-বার্ড ৬'

দু’টি শক্তিশালী S200 সলিড বুস্টারের ভরসায় উড়ানের প্রায় ১৫ মিনিটের মধ্যেই নির্ধারিত কক্ষপথে পৌঁছে যায় BlueBird Block-2 উপগ্রহটি। পৃথিবী থেকে প্রায় ৫২০ কিলোমিটার উচ্চতায় সফলভাবে বিচ্ছিন্ন হয় উপগ্রহটি।

‘বাহুবলী’ LVM3 রকেটের ইতিহাস! ভারত থেকে উৎক্ষেপিত সবচেয়ে ভারী উপগ্রহ 'ব্লু-বার্ড ৬'

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 24 December 2025 16:33

দ্য ওয়াল ব্যুরো: ভারতের মহাকাশ অভিযানে (India's Space Mission) আরও এক ঐতিহাসিক সংযোজন। বুধবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সফলভাবে উৎক্ষেপিত হল ভারতের ‘বাহুবলী’ রকেট (Baahubali Rocket) - লঞ্চ ভেহিকল মার্ক-৩ (LVM3)-M6। এই অভিযানে রকেটের কাঁধে চেপে মহাকাশে পাড়ি দিল মার্কিন সংস্থা AST SpaceMobile-এর পরবর্তী প্রজন্মের যোগাযোগ উপগ্রহ BlueBird 6। ভারতীয় লঞ্চ ভেহিকলে এটাই এখনও পর্যন্ত সবচেয়ে ভারী পে-লোড।

২৪ ঘণ্টার কাউন্টডাউন শেষ হওয়ার পর সকাল ৮টা ৫৫ মিনিটে দ্বিতীয় উৎক্ষেপণ মঞ্চ থেকে আকাশে উড়ে যায় ৪৩.৫ মিটার উঁচু LVM3 রকেট। দু’টি শক্তিশালী S200 সলিড বুস্টারের ভরসায় উড়ানের প্রায় ১৫ মিনিটের মধ্যেই নির্ধারিত কক্ষপথে পৌঁছে যায় BlueBird Block-2 উপগ্রহটি। পৃথিবী থেকে প্রায় ৫২০ কিলোমিটার উচ্চতায় সফলভাবে বিচ্ছিন্ন হয় উপগ্রহটি।

ইসরো (ISRO) চেয়ারম্যান ও মহাকাশ দফতরের সচিব ড. ভি নারায়ণন জানান, নির্ভুল ভাবে উপগ্রহটিকে নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করেছে LVM3-M6। তাঁর কথায়, “ভারতীয় মাটি থেকে ভারতীয় রকেটে এটাই সবচেয়ে ভারী উপগ্রহ উৎক্ষেপণ। এটি LVM3-এর তৃতীয় সম্পূর্ণ বাণিজ্যিক মিশন এবং আন্তর্জাতিক স্তরে এই লঞ্চ ভেহিকলের দক্ষতা আরও একবার প্রমাণিত হল।”

এই সাফল্যকে ভারতের মহাকাশ অভিযানের ‘গর্বের মুহূর্ত’ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তাঁর মতে, এই উৎক্ষেপণ ভারতের হেভি-লিফট ক্ষমতাকে আরও মজবুত করেছে এবং আন্তর্জাতিক বাণিজ্যিক লঞ্চ বাজারে ভারতের অবস্থান শক্তিশালী করেছে।

BlueBird 6 উপগ্রহটি এমন ভাবে তৈরি, যাতে কোনও অতিরিক্ত যন্ত্র ছাড়াই সাধারণ স্মার্টফোনে সরাসরি স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দেওয়া যায়। এই মিশনটি ISRO-র বাণিজ্যিক শাখা নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড (NSIL) এবং মার্কিন সংস্থা AST SpaceMobile-এর মধ্যে হওয়া চুক্তির অংশ।

উল্লেখযোগ্য ভাবে, উৎক্ষেপণের ঠিক আগে সম্ভাব্য মহাকাশ সংঘর্ষ এড়াতে লঞ্চ ৯০ সেকেন্ড পিছিয়ে দেওয়া হয়। নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে উৎক্ষেপণের সিদ্ধান্ত নেয় ISRO, কারণ উৎক্ষেপণ পথে মহাকাশের ধ্বংসাবশেষ বা অন্য উপগ্রহের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা ছিল। শ্রীহরিকোটার আকাশপথে ক্রমবর্ধমান উপগ্রহ চলাচলের জেরেই এমন সতর্কতা বলে জানানো হয়েছে।

তিন ধাপের LVM3 রকেট ইতিমধ্যেই চন্দ্রযান-২, চন্দ্রযান-৩ এবং ওয়ানওয়েবের একাধিক মিশনে সাফল্য দেখিয়েছে। BlueBird 6 উৎক্ষেপণের মাধ্যমে সেই সাফল্যের তালিকায় যুক্ত হল আরও এক গুরুত্বপূর্ণ অধ্যায়।


```