Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ভারতের চন্দ্রজয়ের বর্ষপূর্তি, মুন ল্যান্ডিং-এর নতুন ছবি প্রকাশ করল ইসরো

দুটি নেভিগেশন ক্যামেরা দিয়ে তোলা হয়েছে সেই ছবি। 

ভারতের চন্দ্রজয়ের বর্ষপূর্তি, মুন ল্যান্ডিং-এর নতুন ছবি প্রকাশ করল ইসরো

এক বছর আগে চাঁদের দক্ষিণ মেরুতে নেমেছিল চন্দ্রযান-৩

শেষ আপডেট: 22 August 2024 19:24

দ্য ওয়াল ব্যুরো: ভারতের চন্দ্রজয়ের বর্ষপূর্তি। ঠিক এক বছর আগে ২৩ অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছিল চন্দ্রযান ৩। সেই দিনটির আগে ইসরো চন্দ্রযানের নতুন একটি ছবি প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, চাঁদে অবতরণ করছে প্রজ্ঞান। দুটি নেভিগেশন ক্যামেরা দিয়ে তোলা হয়েছে সেই ছবি। 

গত বছর ২৩ অগস্ট, সন্ধ্যায় চাঁদ ছুঁয়েছিল ভারত। ইসরোর বিজ্ঞানীদের তৈরি চন্দ্রযান-৩ বিশ্বের প্রথম এবং একমাত্র দেশের পাঠানো মহাকাশযান হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছিল। ভারতের এই সাফল্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডার বিক্রম যেখানে অবতরণ করেছিল, সেই জায়গার নাম শিবশক্তি বলে ঘোষণা করেছিলেন। পাশাপাশি ঘোষণা করেন, এই দিনটি এরপর থেকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালিত হবে।

চন্দ্রযান ৩ অভিযান সফল হওয়ায় চাঁদে সফল ভাবে মহাকাশযান অবতরণ করানো দেশের তালিকায় চতুর্থ স্থানে নাম লিখিয়ে নিয়েছে ভারত। এর আগে আছে আমেরিকা, রাশিয়া এবং চিন। তবে চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম অবতরণের কৃতিত্ব ভারত একাই পাবে। কারণ এতদিন সেখানে কোনও দেশই মহাকাশযান অবতরণ করাতে পারেনি। 

এই চন্দ্রযান-৩-এর বাজেট ছিল ৬১৫ কোটি টাকা। আমেরিকা বা রাশিয়া চাঁদের অভিযানে যে অর্থ খরচ করে, তার তুলনায় এই অর্থ অনেকটাই কম। তবে চাঁদে পৌঁছনোর জন্য যে তা যথেষ্ট তা প্রমাণ করে দিয়েছে ইসরো। এক্ষেত্রে বলা যায়, হলিউডের অনেক সিনেমার বাজেটের থেকে কম খরচে ভারত এই সাফল্য অর্জন করেছে। চন্দ্রযান-১ এবং চন্দ্রযান-২ খুব ব্যয়বহুল না হলেও তাদের বাজেট এর থেকে কিছুটা বেশিই ছিল।  

কেন চাঁদে ল্যান্ডার বিক্রম-এর অবতরণের জায়গাটিকে 'শিবশক্তি' নাম দিয়েছিলেন প্রধানমন্ত্রী? বলেছিলেন, শিব নামের মধ্যে মানবসভ্যতার কল্যাণের সংকল্প রয়েছে। আর শক্তির মাধ্যমে ওই সংকল্প পূরণ করার সাহস তৈরি হবে। সেই কারণেই ভারতের এই বিরাট সাফল্যের পর চাঁদের দক্ষিণ মেরুর ওই পয়েন্টের নামকরণ শিবের নামে করেছেন তিনি। 


```