Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ছট পুজোর মুখে  IRCTC-র ওয়েবসাইট ডাউন, ঘরে ফেরার টিকিট কাটতে নাকাল যাত্রীরা

পরিস্থিতি এতটাই তীব্র হয়েছে যে, রেলের অনলাইন টিকিট বুকিং মাধ্যম আইআরসিটিসি শনিবার সকাল থেকে ডাউন হয়ে গিয়েছে।

ছট পুজোর মুখে  IRCTC-র ওয়েবসাইট ডাউন, ঘরে ফেরার টিকিট কাটতে নাকাল যাত্রীরা

পুরো ওয়েবসাইটটাই ডাউন হয়ে যাওয়ায় হাজার হাজার যাত্রী পড়েছেন ফাঁপরে।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 25 October 2025 13:17

দ্য ওয়াল ব্যুরো: প্রতিবছরের মতো এ বছরেও ছট পুজোর আগে উত্তর ভারতগামী বিশেষত বিহারগামী ট্রেনের টিকিটের আকাল পড়ে গিয়েছে। পরিস্থিতি এতটাই তীব্র হয়েছে যে, রেলের অনলাইন টিকিট বুকিং মাধ্যম আইআরসিটিসি শনিবার সকাল থেকে ডাউন হয়ে গিয়েছে। কোথাও ওয়েবসাইট খুলছে না, কোথাও বা অনেক চেষ্টার পর খুললেও আর কোনও অপশন দেখাচ্ছে না। ফলে ঘরমুখী মানুষ ব্যাপক সমস্যায় পড়েছেন। অনেকেই অগ্রিম টিকিট বুকিং করতে না পেরে ভেবে রেখেছিলেন তৎকাল টিকিট কাটবেন, কিন্তু এদিন সকাল থেকে পুরো ওয়েবসাইটটাই ডাউন হয়ে যাওয়ায় হাজার হাজার যাত্রী পড়েছেন ফাঁপরে।

ছট পুজোর সময় বিহারের পরিযায়ী শ্রমিক এবং ঘরের বাইরে থাকা অন্যরা দলে দলে দেশের ভিটেয় ফেরেন। প্রতিবছরই ছটের আগে-পড়ে ট্রেনের এবং দূরপাল্লার বাসের টিকিটের আকাল পড়ে যায়। আগামী সোম-মঙ্গলবার ছট পুজো রয়েছে। সেই হিসেবে শেষবেলায় টিকিট কাটার জন্য একসঙ্গে হাজার হাজার মানুষ আরআরসিটিসির ওয়েবসাইট কিংবা মোবাইল অ্যাপে ঢোকার চেষ্টা করছেন। তার ফলে গোটা সাইটটাই ক্র্যাশ করে গিয়েছে বলে মনে করা হচ্ছে।

রেলের এই সংস্থার তরফে এখনও সরকারিভাবে কোনও বিবৃতি জারি করা হয়নি। তবে ভুক্তভোগীরা এক্স হ্যান্ডলে একাধিক অভিযোগ জমা পড়েছে। ডাউনডিটেক্টর নামে আউটেজ ট্র্যাকিং পোর্টালে দেখা গিয়েছে, এদিন সকাল ১০টা ০৭ মিনিট পর্যন্ত ১৮০টি রিপোর্ট জমা পড়েছে। অনেক লোকই টিকিট বুক করতে না পেরে স্ক্রিনশট দিয়ে দয়া করে কিছু করুন লিখে মিনতিও করছেন।

আরেক ব্যবহারকারীর অভিযোগ, আইআরসিটিসি অ্যাপ গত তিন-চারদিন ধরেই তৎকাল টিকিটের সময় কাজ করছে না। পাশওয়ার্ড-ক্যাসে লেটার বসিয়েও তার পরের অপশনে যাওয়া যাচ্ছে না। ভারতীয় রেল উৎসবের মরশুম উপলক্ষে ১২,০০০ বিশেষ ট্রেন দিয়েছে। এগুলি দেওয়ালি থেকে ছট পুজো পর্যন্ত চলাচল করবে। কিন্তু, টিকিট কাটতে না পেরেই হাজার হাজার মানুষ এখন অনিশ্চয়তার মধ্যে প্রহর গুনছেন।


```