সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এক তরুণ ক্রিকেটপ্রেমী ক্ষোভ উগরে দিচ্ছেন। তাঁর দাবি, বাইরে যেখানে ২০ টাকাতে জল পাওয়া যায়, সেখানে স্টেডিয়ামের ভিতরে সেই একই বোতলের দাম রাখা হচ্ছে ১০০ টাকা। শুধু জল নয়, ২০ টাকার চিপসও ভিতরে বিক্রি হচ্ছে প্রায় ৬০-৭০ টাকা দামে।

অভিযোগ ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্ক তৈরি হয়েছে
শেষ আপডেট: 5 April 2026 19:24
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের ভরপুর সিজন চলছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে ক্রিকেটের মাঠে যেমন উত্তেজনা, মাঠের বাইরে এবার তেমনই উত্তাপ ছড়িয়েছে - তাও খেলার জন্য নয়, খাবার-জলের দামের জন্য (Lucknow Ekana stadium water price IPL)। লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে এক বোতল জলের দাম ১০০ টাকা (IPL stadium drinking water overpricing)! এমনই অভিযোগ ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্ক তৈরি হয়েছে (IPL fan complaints pricing)।
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এক তরুণ ক্রিকেটপ্রেমী ক্ষোভ উগরে দিচ্ছেন। তাঁর দাবি, বাইরে যেখানে ২০ টাকাতে জল পাওয়া যায়, সেখানে স্টেডিয়ামের ভিতরে সেই একই বোতলের দাম রাখা হচ্ছে ১০০ টাকা। শুধু জল নয়, ২০ টাকার চিপসও ভিতরে বিক্রি হচ্ছে প্রায় ৬০-৭০ টাকা দামে।
এর আগেও একই ধরনের আরেকটি ভিডিও সামনে এসেছিল, যেখানে এক দর্শক স্টেডিয়াম কর্তৃপক্ষের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন অতিরিক্ত দামের অভিযোগ তুলে।
"Over-pricing in IPL matches." 😡
A youth raised the issue of water, chips,
and other food items being sold at high prices at Ekana Cricket Stadium, Lucknow.
IPL itself promotes gambling in the name
of cricket, and now even essential items are being overpriced. Have some shame! pic.twitter.com/hiJuxx0uog— Suraj Kumar Bauddh (@SurajKrBauddh) April 5, 2026
‘ওপেন লুট’ অভিযোগে ফুঁসছে সোশ্যাল মিডিয়া
এই ভিডিও ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। অনেকেই আইপিএলের বাণিজ্যিক কাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন।
কিছু ব্যবহারকারী কটাক্ষ করে বলেছেন, যেখানে লিগটি একদিকে বেটিং ও গেমিং অ্যাপের প্রচার করে, অন্যদিকে সাধারণ দর্শকদের কাছ থেকে “জলের জন্যও মোটা টাকা আদায়” করছে, এটা তো এক ধরনের ব্যাপক বৈপরীত্য। একজন ব্যবহারকারী সরাসরি পরামর্শ দিয়েছেন, “স্টেডিয়ামে যাওয়া বন্ধ করুন”, কারণ, তাঁর মতে, খালি গ্যালারিই এই অতিরিক্ত দাম বন্ধ করার একমাত্র উপায়। আরেকজন লিখেছেন, “আইপিএল এখন শুধু টাকা কামানোর মেশিন।”
সবচেয়ে বেশি আলোচিত মন্তব্যগুলির মধ্যে ছিল, “এটা তো ওপেন লুট”, যা অনেকের ক্ষোভের প্রতিফলন।
সব ভেন্যুতেই কি একই চিত্র?
অবশ্য কিছু মানুষ আবার এই পরিস্থিতিকে অস্বাভাবিক বলছেন না। তাঁদের মতে, সিনেমা হল বা কনসার্টের মতো বড় ইভেন্ট ভেন্যুতেও এই ধরনের দাম দেখা যায়।
তবুও, মন্তব্যের বন্যায় এটুকু স্পষ্ট, একটা বড় অংশের দর্শক এই “প্রিমিয়াম অভিজ্ঞতা”কে আর স্বাভাবিকভাবে নিচ্ছেন না। বরং, তাঁদের কাছে স্টেডিয়ামে ম্যাচ দেখা যেন এক ধরনের “লাক্সারি ট্যাক্স”-এ পরিণত হচ্ছে।
রেকর্ড ভিউয়ারশিপ, কিন্তু মাঠে অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন
টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে আইপিএল ২০২৬-এর দর্শকসংখ্যা একের পর এক রেকর্ড ভাঙছে। কিন্তু মাঠে গিয়ে খেলা দেখার অভিজ্ঞতা নিয়ে যে অসন্তোষ বাড়ছে, তা এই বিতর্ক নতুন করে সামনে এনে দিল।
এখন প্রশ্ন, দর্শকদের এই ক্ষোভ কি ভবিষ্যতে আইপিএলের মাঠের গ্যালারিতে প্রভাব ফেলবে? নাকি সব বিতর্ক সত্ত্বেও ক্রিকেটের জাদুই শেষ কথা বলবে?