Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

হুঁকো সাজার লোক পর্যন্ত ছিল! মাঠের বাইরে ধোনির অজানা ‘রুটিন’ ফাঁস করলেন প্রাক্তন সতীর্থ

মাঠের বাইরে যতটা রহস্যঘেরা, ময়দানের ধোনি ততটাই সমাহিত—শান্ত, অবিচল, অপরিহার্য।

হুঁকো সাজার লোক পর্যন্ত ছিল! মাঠের বাইরে ধোনির অজানা ‘রুটিন’ ফাঁস করলেন প্রাক্তন সতীর্থ

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 18 March 2026 17:29

দ্য ওয়াল ব্যুরো: মাঠে তিনি ‘ক্যাপ্টেন কুল’—গোটা দুনিয়া জানে। কিন্তু মাঠের বাইরে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) রোজকার রুটিন কেমন?

অজানা সেই গল্প শোনালেন ইংল্যান্ডের প্রাক্তন উইকেটকিপার স্যাম বিলিংস (Sam Billings)। চেন্নাই সুপার কিংসে ২০১৮-১৯ সালে ধোনির সতীর্থ ছিলেন তিনি। ‘স্টিক টু ক্রিকেট’ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে বিলিংস এমন কিছু কথা বলেছেন, যা শুনে যে কেউ অবাক হবেন!

হোটেল রুমে ‘শিশা ম্যান’

ইংরেজ ক্রিকেটারের বক্তব্য, ধোনির গ্রুপে একজন বিশেষ সদস্য ছিলেনযাঁর একমাত্র কাজ ছিল অধিনায়কের জন্য শিশা বা হুঁকো সেজে দেওয়া। বিলিংস তাঁর নাম পর্যন্ত ফাঁস করেছেনখলিল। বলেছেন, ‘ধোনির ঘরের দরজা খোলা থাকত। আর তাঁর দলে ছিলেন এক ছোট্টখাট্ট ‘শিশা ম্যান’যাঁর একমাত্র দায়িত্ব ছিল হুঁকো সেজে দেওয়া!’

এই প্রথম নয় অবশ্য। এর আগেও ইরফান পাঠান ও মনোজ তিওয়ারি ধোনির হুঁকোর নেশার কথা সামনে এনেছিলেন। বিলিংস তাতে সরাসরি সিলমোহর দিলেন মাত্র।

দরজা খোলা, সতীর্থরা স্বাগত

ধোনির হোটেল রুমের দরজা সবসময় খোলাএটা বিলিংসের জবানিতে বিশেষভাবে উঠে এসেছে। যার অর্থ, সতীর্থদের অবাধ প্রবেশাধিকার! যে যখন খুশি ঢুকতে পারে। এর ফলে দলের মধ্যে একটা বন্ধুত্বের পরিবেশ তৈরি হয়েছিল বলে মনে করেন বিলিংস। এত বড় তারকা, এত ভিড়ের মধ্যেতবু কত সহজ! ধোনি আজও সতীর্থদের কাছে ঠিক এমনটাই! বিলিংসের কথা‘এতটা খ্যাতির মানুষ হয়েও কতটা সরল। সত্যিই “কুল”। এই ধরনের মানুষ এখন আর কমই পাওয়া যায়!’

ম্যানচেস্টার ইউনাইটেড, ফুটবল ও হোটেলবন্দি সময়

আরেকটা মজার তথ্য দিলেন ইংরেজ তারকা। ধোনি ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্তবিলিংসও তাই। দুজন মিলে হোটেলে বসে একসঙ্গে ফুটবল ম্যাচ দেখতেন। কারণ? সিএসকে অধিনায়ক হোটেল থেকে বের হতে পারতেন না বললেই চলেবাইরে গেলেই ভক্তদের ঢল। বিলিংসের ভাষায়, ‘হোটেলের বারেও যেতে পারত না ধোনি। তাই একসঙ্গে রুমে বসে খেলা দেখতাম!’

উল্লেখ্য, ৪৪ বছর বয়সে ধোনি আইপিএলের ১৭তম মরসুমে নামছেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে। গত সিজনে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় চোটের জেরে বাদ পড়ায় দলের দায়িত্বও নিয়েছিলেন তিনি। সব মিলিয়ে মাঠের বাইরে যতটা রহস্যঘেরা, ময়দানের ধোনি ততটাই সমাহিতশান্ত, অবিচল, অপরিহার্য।


```