Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হোটেলের জানালার সামনে অন্তরঙ্গ মুহূর্ত, গাড়ি থামিয়ে দেখলেন যাত্রীরা! যানজটে নাজেহাল পুলিশ

গোটা ঘটনার তদন্তে পুলিশ। এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা স্পষ্ট নয়।

হোটেলের জানালার সামনে অন্তরঙ্গ মুহূর্ত, গাড়ি থামিয়ে দেখলেন যাত্রীরা! যানজটে নাজেহাল পুলিশ

ছবিটি এআই দিয়ে তৈরি (সংগৃহীত)

শেষ আপডেট: 22 June 2025 18:04

দ্য ওয়াল ব্যুরো: রাস্তার ধারে হোটেল। প্রেমে মত্ত যুগল। স্বচ্ছ কাচ দিয়ে তাঁদের অন্তরঙ্গ মুহূর্ত দেখা গেল পুরোটাই। আর তা দেখতে রীতিমতো ভিড় জমালেন আশপাশ দিয়ে যাওয়া মানুষজন। অনেকে ভিডিও রেকর্ডও করলেন। ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। আর এই নিয়েই রবিবার তুঙ্গে উঠল বিতর্ক।

ঘটনাটি জয়পুরের, মঙ্গলবার রাতের। হোটেলটি শহরের সিভিল লাইন্স এলাকার কাছে। যেখানে থেকে দৃশ্যটি ধরা পড়েছে, তার ঠিক পাশেই রয়েছে ভারত জোড়ো সেতু। ফ্লাইওভার থেকে ভিডিওটি করা হয়েছে বলে জানা গিয়েছে। রাস্তার গাড়িচালকদের অনেকেই সেই ঘরের দিকে তাকি দাঁড়িয়ে পড়েন। কেউ কেউ গাড়ি থামিয়ে মোবাইলে ভিডিও করতে শুরু করেন। এর ফলে ওই রাস্তায় খানিকটা যানজটও তৈরি হয়।

হোটেল ঘরের জানালায় পর্দা না থাকায় বাইরের লোকেরা সহজেই দেখতে পেয়েছেন ভিতরের দৃশ্য। অনেকে ঠাট্টা-তামাশাও করেন। তবে ওই যুগল সম্ভবত বুঝতেই পারেননি যে তাঁদের ঘনিষ্ঠ মুহূর্ত নজরে পড়েছে বাইরের লোকজনের।

ঘটনার পর হোটেল কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করা হলে, তাঁরা এমন কিছু জানেন না বলে দাবি করেছেন। ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তোলে তারা। সেই সঙ্গে হোটেলের নাম প্রকাশেও অনিচ্ছা প্রকাশ করা হয়। এদিকে, ওই যুগলের পরিচয় এখনও জানা যায়নি।

এদিকে সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই ভিডিও তোলার ঘটনাকে ‘গোপনীয়তা লঙ্ঘন’ বলে সমালোচনা করেছেন। অনেকের মতে, ব্যক্তিগত মুহূর্ত এভাবে রেকর্ড করে ছড়িয়ে দেওয়া ভারতীয় সাইবার এবং গোপনীয়তা আইনেরও পরিপন্থী।

গোটা ঘটনার তদন্তে পুলিশ। এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা স্পষ্ট নয়। তবে নেটমাধ্যমে এই ভিডিও ঘিরে যে বিতর্ক ছড়িয়েছে, তাতে ব্যক্তিগত গোপনীয়তা ও সামাজিক শালীনতার প্রশ্ন উঠতে শুরু করেছে নতুন করে।


```