Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘আই লাভ মহম্মদ’ পোস্টার বিতর্ক, ৪৮ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ বরেলিতে

জেলা প্রশাসনের দাবি, ‘আই লাভ মহম্মদ’ পোস্টার ঘিরে চলমান উত্তেজনা এবং সামনে থাকা দুর্গাপুজো ও দশেরা উপলক্ষে আইনশৃঙ্খলা অটুট রাখতেই এই পদক্ষেপ।

‘আই লাভ মহম্মদ’ পোস্টার বিতর্ক, ৪৮ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ বরেলিতে

বরেলিতে বন্ধ ইন্টারনেট

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 2 October 2025 17:28

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বরেলি বিভাগে বৃহস্পতিবার বিকেল থেকে টানা ৪৮ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ (Internet) করে দিল প্রশাসন। শনিবার দুপুর ৩টে পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানানো হয়েছে। জেলা প্রশাসনের দাবি, ‘আই লাভ মহম্মদ’ পোস্টার ঘিরে চলমান উত্তেজনা এবং সামনে থাকা দুর্গাপুজো ও দশেরা উপলক্ষে আইনশৃঙ্খলা অটুট রাখতেই এই পদক্ষেপ।

প্রশাসনের আশঙ্কা, ফেসবুক (Facebook), ইউটিউব (You Tube), হোয়াটসঅ্যাপের (WhatsApp) মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে গুজব রটানো ও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা হতে পারে। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে।

শহরে হাজার হাজার মানুষের ভিড় হয় এমন রামলীলা ও রাবণ দহনের মাঠে পুলিশের বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বরেলিতে স্থানীয় পুলিশ-সহ মোতায়েন হয়েছে প্রভিনশিয়াল আর্মড কনস্ট্যাবুলারি (PAC) ও র‍্যাপিড অ্যাকশন ফোর্স (RAF)। ড্রোন ব্যবহার করেও চলছে টহল।

পার্শ্ববর্তী জেলাগুলিতেও সতর্কতা

শুধু বরেলি নয়, পার্শ্ববর্তী শাহজাহানপুর, পিলভিট এবং বদাউন জেলায়ও সতর্কতা জারি করেছেন ডিভিশনাল কমিশনার ভূপেন্দ্র চৌধুরী।

গত শুক্রবার নমাজের পর শহরের কোটওয়ালি থানার কাছে একটি মসজিদের বাইরে প্রায় ২ হাজার মানুষ বিক্ষোভে জড়ো হয়েছিলেন। তখনই পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়, চলে ইটবৃষ্টি। ওই বিক্ষোভ আহ্বান করেছিলেন মৌলানা তৌকির খান, যদিও প্রশাসনের তরফে সেটি বাতিল করা হয়েছিল।

অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত মোট ৮১ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের একাংশের সম্পত্তি ভাঙচুরও করা হয়েছে। বুধবার রাতে সিবি গঞ্জ এলাকায় পুলিশের সঙ্গে ‘এনকাউন্টার’-এর ঘটনায় আরও দু’জনকে ধরা হয়। তাঁদের গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়েছে, তবে তাঁরা পুলিশের হেফাজতেই রয়েছেন।

এ ছাড়া তৌকির রাজা খান, তাঁর সহযোগীরা এবং এক নিকটাত্মীয়কেও ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। মোট ১০টি এফআইআর দায়ের হয়েছে, যেখানে নামজাদা অভিযুক্ত ১৮০ জন এবং অজ্ঞাতপরিচয় প্রায় ২,৫০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

অশান্তি রুখতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন, জানিয়েছেন অশান্তিকারীদের বিরুদ্ধে কোনওরকম রেয়াত করা হবে না।


```