Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

PM Modi-Rahul Gandhi: ৮৮ মিনিটের ‘গোপন বৈঠক’, কেন এত সময় নিলেন মোদী-রাহুল? কী কথা হল দু'জনের?

৮৮ মিনিটের ‘গোপন বৈঠক’! মোদী–রাহুলের মুখোমুখিতে কী নিয়ে বিস্তর আলোচনা?

PM Modi-Rahul Gandhi: ৮৮ মিনিটের ‘গোপন বৈঠক’, কেন এত সময় নিলেন মোদী-রাহুল? কী কথা হল দু'জনের?

নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধী

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 10 December 2025 20:14

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মধ্যে আজ অনুষ্ঠিত ৮৮ মিনিটের বৈঠক সংসদ ভবনের করিডরে জল্পনা ছড়িয়ে দিয়েছে। অধিবেশন চলাকালীন এই বৈঠকের মূল এজেন্ডা ছিল নতুন প্রধান তথ্য কমিশনার (Chief Information Commissioner) নির্বাচনের আলোচনা। তবে এত দীর্ঘ সময় বৈঠক চলবে, তা কেউই আশা করেননি।

নিয়ম অনুযায়ী, তথ্য কমিশন, নির্বাচন কমিশন এবং ভিজিল্যান্স কমিশনের গুরুত্বপূর্ণ পদগুলির জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি সিলেকশন কমিটি সিদ্ধান্ত নেয়। এই কমিটিতে থাকেন—প্রধানমন্ত্রী, তাঁর মনোনীত এক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিরোধী দলনেতা।

সূত্রের খবর, রাহুল গান্ধী আজকের বৈঠকে প্রস্তাবিত সব নিয়োগের বিরোধিতা করেছেন এবং তাঁর যা কিছুতে আপত্তি রয়েছে, সেটা লিখিতভাবে জমা দিয়েছেন। আগেও বিরোধী দলের প্রতিনিধি হিসেবে মল্লিকার্জুন খাড়্গে বা রাহুল গান্ধী এ ধরনের বৈঠকে অংশ নিলে নিয়োগ নিয়ে তাঁদের আপত্তি তুলেছেন, এমনটাই জানিয়েছেন সূত্রেরা।

তবে এবারের দীর্ঘ বৈঠক ঘিরে সংসদে গুঞ্জন ছিল আরও তীব্র। সবাই জানতে চাইছিলেন, এতক্ষণ ধরে ঠিক কী আলোচনা হল।

বর্তমানে কেন্দ্রীয় তথ্য কমিশনে (CIC) আটটি পদ খালি রয়েছে, যার মধ্যে প্রধান তথ্য কমিশনারের পদও অন্তর্ভুক্ত। আরটিআই-সংক্রান্ত অভিযোগ ও আপিল নিষ্পত্তি করে এই কমিশন। ১৩ সেপ্টেম্বর অবসর নেওয়ার আগে হীরালাল সমারিয়া ছিলেন ভারতের Chief Information Commissioner। তাঁর অবসরের পর থেকে পদটি শূন্য। এখন মাত্র দুই তথ্য কমিশনার আনন্দী রামালিঙ্গম ও বিনোদ কুমার তিওয়ারি সমস্ত কাজ সামলাচ্ছেন।

CIC–এর ওয়েবসাইট অনুযায়ী, বর্তমানে মোট ৩০,৮৩৮টি মামলা অমীমাংসিত অবস্থায় রয়েছে। তথ্য অধিকার আইনের ১২(৩) ধারা অনুযায়ী, Chief Information Commissioner ও Information Commissioner নিয়োগে সুপারিশ করার দায়িত্ব সিলেকশন কমিটির।

আজকের বৈঠকে প্রধানমন্ত্রীর মনোনীত মন্ত্রী হিসেবে উপস্থিত ছিলেন অমিত শাহ। সূত্রের দাবি, রাহুল গান্ধী দুপুর ১টায় প্রধানমন্ত্রীর দফতরে পৌঁছান এবং বৈঠক শুরু হয় ১টা ০৭ মিনিটে। সময় যত গড়াতে থাকে, ততই সংসদে আলোচনা বাড়তে থাকে। এত লম্বা বৈঠকে কী এমন আলোচনা চলছে?

অবশেষে ৮৮ মিনিট পর রাহুল গান্ধী বেরিয়ে এলে জানা যায়, আলোচনার বিষয় ছিল শুধু Chief Information Commissioner নিয়োগ নয়, একসঙ্গে আটজন তথ্য কমিশনার এবং একজন Vigilance Commissioner নিয়োগ নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।


```