আগামী ১৫ থেকে ২০ ডিসেম্বর বিদেশ সফরে থাকবেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। ১৫ তারিখ জার্মানির বার্লিনের উদ্দেশে রওনা দেবেন। জার্মানির (Germany) সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা আছে তাঁর।

রাহুল-প্রিয়াঙ্কা
শেষ আপডেট: 10 December 2025 22:48
দ্য ওয়াল ব্যুরো: সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীনই জার্মানি যাচ্ছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi Germany trip)। তাঁর এই বিদেশ সফরকে বিজেপির (BJP) কটাক্ষ, 'পার্টি করতে যাচ্ছে।' এরপরই পাল্টা জবাব দেন রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Badhra)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'ঘন ঘন বিদেশ ভ্রমণ' প্রসঙ্গ টেনে আসরে নামলেন তিনি।
আগামী ১৫ থেকে ২০ ডিসেম্বর বিদেশ সফরে থাকবেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। ১৫ তারিখ বার্লিনের উদ্দেশে রওনা দেবেন। জার্মানির (Germany) সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা আছে তাঁর। এই খবর সামনে আসতেই বিজেপি তাঁকে ‘পর্যটন নেতা’ বলে আক্রমণ শানায়। আক্রমণ। ফিরিয়ে দেন ওয়েনাডের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা।
তাঁর প্রশ্ন, "প্রধানমন্ত্রী তো অর্ধেক সময়ই দেশের বাইরে থাকেন। তবে বিরোধী দলের নেতার সফর নিয়ে প্রশ্ন তুলছেন কেন?” আরেক কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেন, “রাহুল গাঁধীর প্রশ্নের উত্তর দিতে না পারলেই বিজেপি তাঁর ভাবমূর্তি নষ্ট করতে চায়। এটাই তাদের একমাত্র পথ।”
একইসঙ্গে কংগ্রেসের অভিযোগ, রাহুল গাঁধীর (Rahul Gandhi) বিরুদ্ধে কটাক্ষ করে মূল রাজনৈতিক বিষয় থেকে জনগণের দৃষ্টি সরাতে চাইছে বিজেপি।
নির্বাচনী সংস্কার নিয়ে রাহুলের অভিযোগ
সংসদের শীতকালীন অধিবেশন (Winter Parliament Session) চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। শুরু থেকেই এসআইআর-সহ একাধিক ইস্যুতে উত্তেজনা বেড়েছে দুই কক্ষে। মঙ্গলবার রাহুল গান্ধী অভিযোগ করেন, বিজেপি এবং নির্বাচন কমিশন একযোগে ভারতের গণতন্ত্রকে দুর্বল করতে চাইছে। তাঁর দাবি, কমিশনকে 'নিয়ন্ত্রণ' ও 'ব্যবহার' করছে বিজেপি।