Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'নেহরু, ইন্দিরা ভোট চুরি করেছিলেন’, শাহের তোপে উত্তপ্ত সংসদ, পাল্টা চ্যালেঞ্জ রাহুলের

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Amit Shah vs Rahul Gandhi) মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডায় সরগরম হয়ে উঠল সংসদ ভবন।

'নেহরু, ইন্দিরা ভোট চুরি করেছিলেন’, শাহের তোপে উত্তপ্ত সংসদ, পাল্টা চ্যালেঞ্জ রাহুলের

পৃথা ঘোষ

শেষ আপডেট: 10 December 2025 19:23

দ্য ওয়াল ব্যুরো: নির্বাচনী সংস্কার (electoral reforms) নিয়ে বিতর্ক চলাকালীন কার্যত আগুন জ্বলে উঠল লোকসভায় (Loksabha debate)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Amit Shah vs Rahul Gandhi) মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডায় সরগরম হয়ে উঠল সংসদ ভবন (Parliament clash)।

রাহুলের (Rahul Gandhi) অভিযোগ, ভোটার তালিকায় অনিয়ম নিয়ে তিনি যে একাধিক সাংবাদিক সম্মেলন করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সেগুলির বিষয়ে সরাসরি উত্তর দিচ্ছেন না। শাহ (Amit Shah)–র তৎক্ষণাৎ জবাব, “কোন প্রশ্নের উত্তরে আগে কী বলব, তা আপনি ঠিক করতে পারেন না।”

‘জিতলে ভোটার লিস্ট ঠিক, হারলেই সমস্যা’, শাহের কটাক্ষ

স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তৃতায় অভিযোগ করেন, বিরোধীরা একদিকে ভোটার তালিকা (voter list) নিয়ে গলা তুলছেন, আবার আপত্তিও জানাচ্ছেন বিশেষ নিবিড় সংস্কার (Special Intensive Revision – SIR) নিয়েও, যার আসল উদ্দেশ্যই হল তালিকা আপডেট করা ও অযোগ্য ভোটার বাদ দেওয়া।

শাহের কটাক্ষ, “জিতলে ভোটার লিস্ট একদম ঠিকঠাক, নতুন জামা পরে শপথ নেবেন। আর হারলেই বলবেন, লিস্টে গরমিল আছে। এই দ্বিচারিতা আর চলবে না।”

রাহুলের সাংবাদিক সম্মেলনকে খোঁচা দিতে গিয়ে তিনি আরও বলেন, ওই বক্তব্যে ‘ভোট চুরি’র অভিযোগ তোলা হলেও “যে পরিবার নিজেরাই প্রজন্ম ধরে ভোট চুরি করেছে”, তাদের মুখে এসব কথা মানায় না, ইঙ্গিত যে স্পষ্টতই নেহরু–গান্ধী পরিবারের দিকে, তা আর বলার অপেক্ষা রাখে না।

এমন মন্তব্যের মাঝেই রাহুল উঠে দাঁড়িয়ে প্রশ্ন করেন, নির্বাচন কমিশনারদের কেন অফিসে নেওয়া সিদ্ধান্তের জন্য দায়মুক্তি দেওয়া হল? তাঁর অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর সাংবাদিক সম্মেলনের বক্তব্যের ‘বাছাই করা অংশ’ তুলে ধরছেন।

এরপর সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন, “মূল কথা বাদ দেবেন না। চলুন, আমার তিনটি সাংবাদিক সম্মেলনের প্রতিটি পয়েন্ট নিয়ে বিতর্কে নামি। আমি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলাম, তর্ক শুরু হোক।”

শাহের পাল্টা: ‘সংসদ আপনার ইচ্ছেমতো চলবে না’

রাহুলের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে শাহ বলেন, “আমি ৩০ বছর ধরে বিধানসভা এবং সংসদে নির্বাচিত সদস্য। কোন প্রশ্নের উত্তরে আগে কী বলব, তার ক্রম আপনি ঠিক করতে পারেন না। ধৈর্য ধরুন, সব প্রশ্নেরই উত্তর দেব। সংসদ তো আর আপনার ইচ্ছেমতো চলবে না।” রাহুল তখনই মন্তব্য করেন,“এটা প্রতিরক্ষামূলক, ভয়ের প্রতিক্রিয়া।”

‘ভোট চুরি মানে মানুষের রায় অস্বীকার’ - শাহ

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি প্ররোচনায় পা দেবেন না। তাঁর ব্যাখ্যা, “ভোট চুরি আসলে হয় যখন জনগণের রায়কে অস্বীকার করা হয়।”

গান্ধী–নেহরু পরিবারকে নিশানা (Nehru Indira vote theft remarks)

এরপরই শাহ ঐতিহাসিক উদাহরণ টেনে গান্ধী–নেহরু পরিবারকে আক্রমণ করেন। শাহের দাবি, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচনের সময় প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি–প্রতিনিধিরা ভোট দেন। ২৮ জন ভোট দেন সর্দার বল্লভভাই প্যাটেলের পক্ষে, মাত্র ২ জন ছিলেন নেহরুর পক্ষে। তবুও প্রধানমন্ত্রী হন নেহরু।
এ মন্তব্যে বিরোধী বেঞ্চে প্রবল হট্টগোল শুরু হয়।

ইন্দিরা গান্ধী নিয়ে অভিযোগ

তিনি আরও বলেন, রায়বেরেলী থেকে ইন্দিরা গান্ধীর জয় এলাহাবাদ হাইকোর্ট খারিজ করেছিল। “এটাই ছিল বড় ভোট চুরি। আর তারপর কী হল? তিনি এমন আইন আনলেন, যাতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনও মামলা করা যাবে না। আজ বিরোধীপক্ষ নির্বাচন কমিশনারদের দায়মুক্তি নিয়ে বলছে, কিন্তু ইন্দিরা নিজেকে দায়মুক্তি দিয়েছিলেন,” কটাক্ষ শাহের।

শাহের আরও অভিযোগ, ইন্দিরা গান্ধী বিচারপতিদের সিনিয়রিটি এড়িয়ে চতুর্থ স্থানের বিচারপতিকে প্রধান বিচারপতি করেন এবং পরে সুপ্রিম কোর্টে সেই মামলা জিতে যান।

সোনিয়া গান্ধীকে নিয়েও মন্তব্য

শাহ বলেন, একটি মামলায় অভিযোগ রয়েছে, সোনিয়া গান্ধী নাগরিকত্ব পাওয়ার আগেই ভোট দিয়েছিলেন। কংগ্রেস নেতারা সঙ্গে সঙ্গে আপত্তি জানিয়ে বলেন, এ অভিযোগের কোনও ভিত্তি নেই।

ইভিএম এবং অভিবাসী ইস্যুতে নতুন তর্ক, এরপর ওয়াকআউট (Parliament walkout)

শাহ বলেন, বিরোধীরা ইভিএম (EVM controversy)–এর বিরুদ্ধে অবস্থান নেন মূলত তাই, যাতে ‘অবৈধ অভিবাসীরা ভোটার তালিকায় থেকে যায়’। এই মন্তব্যের পর বিরোধী দলগুলি একযোগে ওয়াকআউট করে।

বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাহুল বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী 'গা বাঁচানো' কথা বলছেন। স্বচ্ছ ভোটার তালিকা, ইভিএম-এর ব্যাখ্যা - এই সংক্রান্ত একটাও প্রশ্নের উত্তর দেননি। আমার সাংবাদিক সম্মেলনে যে প্রমাণ দিয়েছিলাম, সেগুলিও এড়িয়ে গিয়েছেন।”


```