Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ভোটচুরি দেশবিরোধী কাজ, রাহুলের জবাবে ইন্দিরার প্রসঙ্গ টানল বিজেপি, লোকসভায় প্রবল বাগযুদ্ধ

বিশেষ ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কে অংশ নিয়ে মঙ্গলবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি সরকারকে ভোটচুরির বাণে বিঁধলেন।

ভোটচুরি দেশবিরোধী কাজ, রাহুলের জবাবে ইন্দিরার প্রসঙ্গ টানল বিজেপি, লোকসভায় প্রবল বাগযুদ্ধ

রাহুল এদিন লোকসভায় তিনটি প্রশ্ন তোলেন।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 9 December 2025 18:22

দ্য ওয়াল ব্যুরো: বিশেষ ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কে অংশ নিয়ে মঙ্গলবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি সরকারকে ভোটচুরির বাণে বিঁধলেন। আর তা নিয়ে বিজেপি শিবির থেকে প্রবল হই-হট্টগোল করে বারবার বিরোধী দলনেতার ভাষণে বাধাদান করা হয়। রাহুল এদিন বলেন, ভোটচুরি হল দেশবিরোধী কাজ। রাহুল অভিযোগ তুলে বলেন, শাসকদল বিজেপি দেশের নির্বাচন কমিশনকে দখল করে নিয়েছে।

কমিশনকে বিজেপি গণতান্ত্রিক পদ্ধতিকে নিজের মতো করে নেওয়ার পুতুল বানিয়েছে। রাহুলের বক্তব্যের মধ্যেই বিজেপি নেতা নিশিকান্ত দুবে চিৎকার করে উঠে দাঁড়িয়ে বলেন, কংগ্রেস দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছিল ১৯৭৫ সালে। সংবিধানকে কলঙ্কিত করেছিল এই কংগ্রেস পার্টি। ইন্দিরা গান্ধী নিজে রায়বরেলিতে ভোটচুরি করে জিতেছিলেন।

রাহুল এদিন লোকসভায় তিনটি প্রশ্ন তোলেন। কমিশন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশনার নিয়োগের নির্বাচক প্যানেল থেকে কেন দেশের প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়া হল? মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেওয়ার অধিকারের বাইরে রাখা হয়েছে কেন? সিসিটিভি ফুটেজ নিয়ে আইন পরিবর্তন করা হল? কেন প্রধানমন্ত্রী মোদীর কার্যসূচি ও সফরসূচির সুবিধামতো নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়?

তাঁর আরও অভিযোগ, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছে না। তার অধিকার হরণ করা হয়েছে। যারা ক্ষমতায় রয়েছে, তাদের পক্ষপাতিত্ব করা হচ্ছে। ভোটে প্রভাব খাটাতে কমিশন ক্ষমতাবানদের কাছে মাথা হেঁট করে দিয়েছে। তিনি আরও বলেন, সভায় আমায় কথা বলতেই দেওয়া হয় না। রাহুলের কথা মধ্যেই নিশিকান্ত দুবে বলেন, ইন্দিরা গান্ধী রায়বরেলিতে ভোটচুরি করে জিতেছিলেন। তিনি তিনজন বিচারপতিকে বঞ্চিত করে অন্য একজনকে প্রধান বিচারপতি করেছিলেন। ওরা আবার আজ সাংবিধানিক মর্যাদার কথা তুলছে।


```