জলযুদ্ধে শত্রুর চোখে ধুলো দিয়ে অব্যর্থ নিশানাভেদে সক্ষম ক্ষেপণাস্ত্র যুদ্ধজাহাজ আগামিকাল, মঙ্গলবার মোতায়েনের জন্য হাতে পাচ্ছে নৌবাহিনী (Indian Navy)।

উদয়গিরি-হিমগিরির পর অপেক্ষা করে রয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্ভর তারাগিরি, মহেন্দ্রগিরি, দুনাগিরি এবং বিন্ধ্যগিরি।
শেষ আপডেট: 25 August 2025 16:06
দ্য ওয়াল ব্যুরো: জলযুদ্ধে শত্রুর চোখে ধুলো দিয়ে অব্যর্থ নিশানাভেদে সক্ষম ক্ষেপণাস্ত্র যুদ্ধজাহাজ আগামিকাল, মঙ্গলবার মোতায়েনের জন্য হাতে পাচ্ছে নৌবাহিনী (Indian Navy)। নীলগিরি শ্রেণিভুক্ত আইএনএস উদয়গিরি (INS Udaygiri) ও আইএনএস হিমগিরি (INS Himgiri) ২৬ অগস্ট বিশাখাপত্তম থেকে জলে ভাসানো হবে বলে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে। ভারতের তৈরি এই দুটি যুদ্ধজাহাজের আগে এ বছরই আইএনএস নীলগিরি (INS Nilgiri) সংযুক্ত হয়েছিল নৌবাহিনীতে। উল্লেখ্য, হিমগিরির জন্ম হয়েছে কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সে (GRSE)।
শিবালিক শ্রেণির যুদ্ধজাহাজের থেকে অনেক বেশি উন্নত ও ক্ষমতাশালী এই দুই নৌজাহাজ পূর্বসূরির থেকে অতিরিক্ত সরু। এতে রাডারের চোখে ধুলো দেওয়ার প্রযুক্তি রয়েছে। এই বছরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আইএনএস সুরাত ও আইএনএস ভাগশিরের উদ্বোধন হয়েছিল। উদয়গিরি-হিমগিরির পর অপেক্ষা করে রয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্ভর তারাগিরি, মহেন্দ্রগিরি, দুনাগিরি এবং বিন্ধ্যগিরি। সম্ভবত, আগামী বছরের মধ্যে এগুলিও জলে ভাসবে।