Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কুপওয়ারায় অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল সেনা, কিস্তওয়ারের জঙ্গলে খতম ২ জঙ্গি

কাশ্মীরের কুপওয়ারায় নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল সেনা। একই দিনে কিস্তওয়ারের জঙ্গলে এনকাউন্টারে খতম হল দুই জঙ্গি। দু’জায়গাতেই চলছে সেনার তল্লাশি অভিযান।

 

কুপওয়ারায় অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল সেনা, কিস্তওয়ারের জঙ্গলে খতম ২ জঙ্গি

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 28 September 2025 15:39

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের কুপওয়ারা ও কিস্তওয়ার, দুই জেলায় রবিবার দিনভর নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে থমথমে পরিস্থিতি। একদিকে নিয়ন্ত্রণরেখা (LoC)-র কেরন সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে সেনা। অন্যদিকে, কিস্তওয়ারের জঙ্গলে সেনা-জঙ্গি এনকাউন্টারে চড়তে শুরু করেছে পারদ।

রবিবার ভোরে পাক অধিকৃত কাশ্মীর থেকে কয়েকজন জঙ্গি ভারতে প্রবেশের চেষ্টা করে বলে খবর। সতর্ক জওয়ানরা তৎক্ষণাৎ তাদের আটকানোর চেষ্টা করেন। শুরু হয় গুলির লড়াই।

প্রতিরক্ষা সূত্রে খবর, এই সংঘর্ষে দু’জন জঙ্গি নিহত হয়েছে। তবে দুর্গম ভূখণ্ড ও চলমান গুলির লড়াইয়ের কারণে এখনও মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। সেনার অভিযান জারি রয়েছে। সীমান্ত লাগোয়া এলাকায় সমস্ত সম্ভাব্য পালানোর রাস্তা বন্ধ করে দিয়েছে নিরাপত্তাবাহিনী।

কেরন সেক্টর বরাবরই অনুপ্রবেশের ‘হটস্পট’ হিসেবে পরিচিত। বিশেষ করে শীত নামার আগে এই ধরনের চেষ্টার ঘটনা বাড়ে। সেই কারণে বাড়তি সতর্কতা নিয়ে টহল দিচ্ছেন সেনা।

এদিন দুপুরে কিস্তওয়ার জেলার কেশওয়ান এলাকার ঘন অরণ্যে শুরু হয় গুলির লড়াই। হোয়াইট নাইট কর্পস গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছিল। দুপুর ১টা নাগাদ জঙ্গিদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন সেনারা।

প্রথমে দু’পক্ষের মধ্যে সংক্ষিপ্ত সময়ের জন্য তীব্র গুলির বিনিময় হয়। এখনও পর্যন্ত হতাহতের খবর মেলেনি। সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গুলির লড়াই চলছে। অভিযান অব্যাহত রয়েছে।’

কিস্তওয়ারের অরণ্যে জঙ্গিদের যাতে পালাতে না দেওয়া যায়, সে জন্য মোতায়েন করা হয়েছে বাড়তি বাহিনী। পুরো বনাঞ্চল ঘিরে ফেলেছে সেনা। চলছে তল্লাশি ও কম্বিং অপারেশন। কুপওয়ারা থেকে কিস্তওয়ার, দুই জায়গাতেই চলছে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান।

রবিবারের এই দুই ঘটনার জেরে ফের একবার প্রমাণিত হল, সীমান্তে অনুপ্রবেশ ও অভ্যন্তরে সক্রিয় জঙ্গিদের মোকাবিলায় এখনও কাশ্মীরে কোনও খামতি রাখছে না নিরাপত্তা বাহিনী।


```