Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

Pahelgam: হামলার কয়েক ঘণ্টা পরই কাশ্মীরে ফের অনুপ্রবেশের চেষ্টা! খতম ২ সন্ত্রাসবাদী

পুলওয়ামা হামলার পর এটাই সবথেকে বড় সন্ত্রাসবাদী হামলা বলে দাবি করা হচ্ছে। ইতিমধ্যে গোটা দেশ এই খবরে শোকার্ত। রাগেও ফুঁসছেন সাধারণ মানুষ।

Pahelgam: হামলার কয়েক ঘণ্টা পরই কাশ্মীরে ফের অনুপ্রবেশের চেষ্টা! খতম ২ সন্ত্রাসবাদী

ফাইল ছবি

শেষ আপডেট: 23 April 2025 12:34

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় (Jammu Kashmir Pahalgam Terror Attack) ২৬ পর্যটকের মৃত্যু হয়েছে। পুলওয়ামা হামলার পর এটাই সবথেকে বড় সন্ত্রাসবাদী হামলা বলে দাবি করা হচ্ছে। ইতিমধ্যে গোটা দেশ এই খবরে শোকার্ত। রাগেও ফুঁসছেন সাধারণ মানুষ। তবে জানা গেল, হামলা কয়েক ঘণ্টা পরই আরও কয়েকজন জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করে কাশ্মীরে। তাদের মধ্যে ২ জনকে ইতিমধ্যে খতম করেছেন নিরাপত্তারক্ষীরা। 

বুধবার ভোরে জম্মু-কাশ্মীরের বারামুল্লায় অনুপ্রবেশের চেষ্টা করে অন্তত ৩ জন সন্ত্রাসবাদী। কিন্তু তাদের মধ্যে ২ জনকে ইতিমধ্যে নিকেশ করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। তাঁদের তরফে চিনার কর্পস বিবৃতি দিয়ে জানিয়েছে, 'এলওসি সীমান্তে লাগাতার গুলির লড়াই চলেছে। কয়েক ঘণ্টার মধ্যেই ২ জনকে খতম করা গেছে। জঙ্গিদের কাছ থেকে প্রচুর বন্দুক, বোমা এবং কার্তুজ উদ্ধার হয়েছে।' এখনও পর্যন্ত তল্লাশি অভিযান চলছে বলেও জানায় তাঁরা। মনে করা হচ্ছে, ৩ জনের বেশিই অনুপ্রবেশের চেষ্টা করেছিল। 

মঙ্গলবার দুপুরে পহেলগেম পর্যটকদের ওপর এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। পাক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তইবার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) এই ঘটনার দায় স্বীকার করেছে। এবার প্রাথমিক তদন্তে উঠে এল, মাত্র কয়েক দিন আগেই পাকিস্তান থেকে ৫-৬ জন জঙ্গি কাশ্মীরে এসেছিল। হামলার আগে বেশ কয়েকবার ঘটনাস্থল রেইকিও করে তারা। 

আহত পর্যটকদের অনেকেই দাবি করেছেন, গুলি করার আগে তাদের নাম জানতে চেয়েছিল জঙ্গিরা। কারও আবার প্যান্ট খোলা হয় জোর করে। অর্থাৎ ধর্মীয় পরিচয় জেনেই খুন করা হয়েছে। তাঁরা এও জানান, জঙ্গিরা সকলেই ছিল ভারতীয় সেনার পোশাকে। এতএব এই ঘটনায় যে স্থানীয়রা যুক্ত থাকতে পারেন, সেই আশঙ্কাও করা হচ্ছে। গোয়েন্দারা এও মনে করছেন, হাফিজ সইদের ঘনিষ্ঠ সইফুল্লা কসুরি, যে আবার লস্করের ডেপুটি চিফ, সে এই হামলার মূল কারিগর। বেশ কয়েকদিন আগে সে-ই ৫-৬ জনকে কাশ্মীরে অনুপ্রবেশ করতে সাহায্য করে এবং হামলার জন্য যা যা দরকার তার ব্যবস্থা করে দেয়। 

হামলার খবর পাওয়া মাত্রই সৌদি সফর কাটছাঁট করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু-কাশ্মীরের ঘটনা নিয়ে আজই উচ্চপর্যায়ের বৈঠক করবেন তিনি। তবে ভারতে ফেরার আগেই অবশ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছিলেন প্রধানমন্ত্রী। তাঁর নির্দেশ মতোই কাশ্মীর রওনা দেন শাহ। সেই নির্দেশ মতোই মঙ্গলবার রাতে শ্রীনগরে পৌঁছে সেনা, আধাসেনা, পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। 


```