Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চোর সন্দেহে গণপিটুনি, মৃত যুবক! শরীরের ৪০টি হাড় ভেঙে চুরমার, সিসিটিভি দেখে গ্রেফতার একাধিক

পুলিশ তদন্তে নেমে একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন। যেখানে দেখা গিয়েছে, কীভাবে একাধিক ব্যক্তি উমেন্দ্রকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে বেধড়ক মারছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শরীরের একাধিক জায়গায় গভীর আঘাত রয়েছে।

চোর সন্দেহে গণপিটুনি, মৃত যুবক! শরীরের ৪০টি হাড় ভেঙে চুরমার, সিসিটিভি দেখে গ্রেফতার একাধিক

গণপিটুনিতে যুবকের মৃত্যু

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 17 July 2025 12:31

দ্য ওয়াল ব্যুরো: চোর সন্দেহে মধ্যপ্রদেশের ইন্দোরে এক যুবককে রাস্তায় ফেলে  বেধড়ক মার। গণপিটুনিতে মৃত্যু হল ২৮ বছরের উমেন্দ্র সিং ঠাকুরের। তাঁর শরীরে গুরতর জখমের চিহ্ন। একাধিক হাড় ভেঙে গিয়েছে। অভিযুক্ত সন্দেহে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ (Indore Man Dies After Mob Assault)।

সূত্রে খবর, রবিবার রাতে আজাদ নগর এলাকায় একটি নির্মীয়মাণ সেতুর কাছে উমেন্দ্রকে ধরে ফেলে কয়েকজন শ্রমিক ও নিরাপত্তারক্ষী। তাঁদের সন্দেহ হয়েছিল ঘটনাস্থল থেকে লোহার রড চুরি করেছে ওই যুবক। এই অভিযোগ এনেই উমেন্দ্রকে লাঠি, বাঁশ দিয়ে পেটানো হয়। পরে আশেপাশের স্থানীয়রা এসে তাঁকে উদ্ধার করে। খবর দেওয়া হয় পুলিশকেও। পরিবারের লোকজন এসে উমেন্দ্রকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।  

পুলিশ তদন্তে নেমে একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন। যেখানে দেখা গিয়েছে, কীভাবে একাধিক ব্যক্তি উমেন্দ্রকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে বেধড়ক মারছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শরীরের একাধিক জায়গায় গভীর আঘাত রয়েছে। হাত-পা ও পাঁজরের হাড় ভেঙে গিয়েছে। প্রাথমিক ময়নাতদন্তে উঠে এসেছে, মৃতের শরীরে ৪০টিরও বেশি হাড় ভেঙেছে। পাঁজর, হাত ও পায়ের হাড় ভেঙে চুরমার। তীব্র রক্তক্ষরণ ও অভ্যন্তরীণ আঘাতে মৃত্যু হয়েছে বলেই চিকিৎসকদের অনুমান।

ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশি জেরায় তারা জানিয়েছেন, উমেন্দ্রকে তাঁরা চুরি করতে দেখে ফেলে। অভিযোগ, এরপর তারা তাঁর জিনিসপত্র ছিনিয়ে নিয়ে নিজেরাই ‘শাস্তি’ দিতে শুরু করে। তবে পরিবারের তরফে চুরির অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়েছে।

থানার বাইরে মৃতদেহ নিয়ে প্রতিবাদে বসেন পরিবারের সদস্যরা। সেখানে কান্নায় ভেঙে পড়েন উমেন্দ্রর ভাইপো গোলু ঠাকুর। তাঁর কথায়, 'আমার কাকু সংসারের একমাত্র রোজগেরে ছিলেন। তাঁর মা এখন একা হয়ে গেলেন। কোনও অভিযোগ ছাড়াই ওঁকে পশুর মতো মেরে ফেলে দেওয়া হয়েছে।'

পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।


```