Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অনির্দিষ্টকালের জন্য স্থগিত অমরনাথ যাত্রা, টানা বৃষ্টিতে ধস, মৃত ১ তীর্থযাত্রী, আহত একাধিক

ঘটনার পরে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF)-র দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। তীর্থযাত্রীদের উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়।

অনির্দিষ্টকালের জন্য স্থগিত অমরনাথ যাত্রা, টানা বৃষ্টিতে ধস, মৃত ১ তীর্থযাত্রী, আহত একাধিক

ভাইরাল ভিডিও

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 17 July 2025 11:24

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের বালতাল রুটে ভয়াবহ ভূমিধসের জেরে ফের বিপত্তি ঘটল অমরনাথ যাত্রায়। পাহাড় ধসের ঘটনায় এক মহিলা তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে (Amarnath Pilgrim Dies After Being Hit By Shooting Stone)। আহত হয়েছেন আরও তিনজন। দুর্ঘটনার পরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত  রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ (Amarnath Yatra has been suspended)।

প্রশাসন সূত্রে খবর, গান্দেরবাল জেলার বালতাল পথে জেড-মোড, আপার রেলপাথরির কাছে বুধবার প্রবল বৃষ্টির জেরে মাটি সরে গিয়ে ধস নামে। সেই সময় বহু তীর্থযাত্রী ওই পথেই যাচ্ছিলেন। কাদায় আটকে পড়েন অনেকে। ঘটনার একটি ভিডিয়োও সামনে এসেছে, যেখানে দেখা গিয়েছে দু’জন তীর্থযাত্রী ধসে ভেসে যাচ্ছেন। পরে পথচলতি মানুষজনরাই তাঁদের উদ্ধার করেন। কয়েকজনকে ট্র্যাক ধরে থাকা রেলিং আঁকড়ে ঝড়ের হাত থেকে বাঁচতে দেখা যায়  (Amarnath Pilgrim Dies After Being Hit By Shooting Stone)।

আহতদের দ্রুত বালতাল বেস ক্যাম্প হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই রাজস্থানের বাসিন্দা সোনা ভাই নামে এক মহিলাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতের স্বামী দারা রাম আহত হয়েছেন বলে খবর।

ঘটনার পরে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF)-র দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। তীর্থযাত্রীদের উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়।

সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে, বৃহস্পতিবার জম্মু থেকে নতুন কোনও তীর্থযাত্রীর দলকে গুহামন্দিরের পথে রওনা হতে দেওয়া হয়নি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাস্তা মেরামতির কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যাত্রা স্থগিত থাকবে।

জানা গিয়েছে, এই মরসুমে এই প্রথম জম্মু থেকে যাত্রা সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হল। অমরনাথ যাত্রা শুরু হয়েছে গত ৩ জুলাই থেকে, চলবে আগামী ৯ অগাস্ট পর্যন্ত। এখনও পর্যন্ত প্রায় ২ লক্ষ পূণ্যার্থী অমরনাথ গুহামন্দিরে পুজো দিয়ে এসেছেন।

পহেলগামে জঙ্গি হামলার পর অমরনাথ যাত্রার নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। পুলিশ, আধা সামরিক বাহিনী, সেনাবাহিনী নজরদারি চালাচ্ছে।

অমরনাথ যাত্রায় দু'টি রুট রয়েছে। একটি, ৪৮ কিলোমিটার দীর্ঘ নুনওয়ান-পহেলগাঁও রুট এবং ১৪ কিলোমিটার দীর্ঘ বালতাল রুট। এবারের ধসের ঘটনা বালতাল পথেই ঘটেছে।


```