Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

তুরস্কের বিমান সংস্থার সঙ্গে লিজ চুক্তি বাতিল করছে ইন্ডিগো! পাকিস্তানকে ইন্ধনের অভিযোগ

ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে জাতীয় সুরক্ষার কথা ভেবে আগেই তুরস্কের সঙ্গে দূরত্ব তৈরি করেছিল কেন্দ্র। 

তুরস্কের বিমান সংস্থার সঙ্গে লিজ চুক্তি বাতিল করছে ইন্ডিগো! পাকিস্তানকে ইন্ধনের অভিযোগ

ফাইল ছবি।

শেষ আপডেট: 31 May 2025 10:21

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরে (Pahalgam) জঙ্গি হানার ১৫ দিন পরেও জঙ্গিদের ধরার বিষয়ে কোনও পদক্ষেপ করেনি পাকিস্তান। ১৫ দিনের মাথায় অপারেশন সিঁদুর অভিযানের মাধ্যমে পাকিস্তানের জঙ্গি মদত সারা বিশ্বের কাছে স্পষ্ট করেছিল ভারত। অভিযোগ, এমন আবহেও তুরস্ক পাকিস্তানকে সমর্থন করেছিল।

এরপরই জাতীয় সুরক্ষার কথা ভেবে তুরস্কের সঙ্গে দূরত্ব তৈরি করেছিল কেন্দ্র। গত ১৫ মে ভারতের বিমানবন্দরগুলিতে তুরস্কের সংস্থা সেলেবির কাজের অনুমতি বাতিল করেছিল কেন্দ্র। এবার কেন্দ্রের নির্দেশে তুরস্কোর বিমান সংস্থার (Turkish airline) সঙ্গে লিজ চুক্তি বাতিল (canceling, lease agreement) করতে চলেছে ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো (Indigo)।

বিমান সংস্থা ইন্ডিগোর ৪০০টি বিমানের মধ্যে তুরস্ক দুটি লিজ নিয়েছিল। সম্প্রতি ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে ইন্ডিগোকে ওই চুক্তি বাতিল করার নির্দেশ দেওয়া হয়। নির্দেশে মন্ত্রকের তরফে পরিষ্কারভাবে জানানো হয়, যাত্রীদের অসুবিধা এড়াতে ইন্ডিগোকে ৩১ অগস্ট পর্যন্ত সময় দেওয়া হচ্ছে। এর মধ্যে লিজ চুক্তি বাতিল করে নিতে হবে।

কেন্দ্রের এই নির্দেশের পরই তুরস্কর সঙ্গে চুক্তি বাতিলের পথে হাঁটে ইন্ডিগো। ইতিমধ্যে তুরস্কর বিমান সংস্থাকে সেকথা জানিয়েও দিয়েছে ইন্ডিগো। বস্তুত চুক্তির সময়েই ইন্ডিগোর তরফে তুরস্কর বিমান সংস্থাকে জানানো হয়েছিল, দেশের স্বার্থে যেকোনও সময় এই চুক্তি বাতিল করা হতে পারে। 


```