Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Kaliganj By-Election: প্রার্থী ঘোষণা কংগ্রেসের, সেলিমের দাবি খারিজ, জোটেই সায় বামেদের

আগামী ১৯ জুন কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোট হবে। আগেই প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল।

 Kaliganj By-Election: প্রার্থী ঘোষণা কংগ্রেসের, সেলিমের দাবি খারিজ, জোটেই সায় বামেদের

ফাইল ছবি।

শেষ আপডেট: 31 May 2025 07:30

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৯ জুন কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে (Kaliganj By-Election) ভোট হবে। আগেই প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল (TMC)। এবার উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেসও (Congress)।

এই উপ নির্বাচনে সিপিএম প্রার্থী দেবে বলে আগে জানিয়েছিলেন দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বাম-কংগ্রেসের জোট নিয়ে অনিশ্চয়তাও তৈরি হয়েছিল। তবে শরিকদের চাপে শেষ পর্যন্ত প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করে জোটেই সায় দিয়েছে বামেদের বড় শরিক।

গত বিধানসভা নির্বাচনে কালীগঞ্জে বিপুল ভোটে বিজেপি প্রার্থীকে হারিয়েছিলেন তৃণমূলের নাসিরউদ্দিন। প্রায় ৫২ শতাংশ ভোট পেয়েছিলেন তিনি। বিজেপি প্রার্থী পেয়েছিলেন ৩০ শতাংশ ভোট। নাসিরউদ্দিনের প্রয়াণেই এখানে উপ নির্বাচন হচ্ছে। শাসকদল প্রয়াত বিধায়কের কন্য়া আলিফা আহমেদকে প্রার্থী করেছে। এবার কংগ্রেসের তরফে কাবিলউদ্দিন শেখের নাম ঘোষণা করা হল। শুক্রবার রাতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এক প্রেস বিবৃতিতে প্রার্থীর নাম ঘোষণা করেছেন।

'৭৭ থেকে '১১, কালীগঞ্জ ছিল আরএসপির আসন। পালা বদলের পর পরিবর্তিত পরিস্থিতিতে বামেরা এই আসনটি কংগ্রেসকে ছেড়েছিল। কালীগঞ্জ থেকে ২০১৬ সালে বাম মনোনীত কংগ্রেস প্রার্থী জয়ীও হয়েছিলেন। গত মঙ্গলবার সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছিলেন, কালীগঞ্জে সিপিএম প্রার্থী দিলে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।

 সেলিমের ওই মন্তব্যের পরই কালীগঞ্জ আসনে সিপিএণ নাকি কংগ্রেস কে লড়বে তা নিয়ে জট তৈরি হয়েছিল। পরে বামফ্রন্টের বৈঠকে শরিকি চাপের মুখে পড়ে আসনটি কংগ্রেসকে ছাড়ার বিষয়ে ঐক্যমতে পৌঁছয় সিপিএম।


```