Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জম্মু-নয়াদিল্লি রাজধানীতে আজ থেকেই বাড়ছে অতিরিক্ত কোচ, ইন্ডিগো–সংকটের মাঝে ঘোষণা রেলওয়ের

শুক্রবার রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সাত দিনের জন্য জম্মু–নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসে (Jammu-Delhi Rajdhani) অতিরিক্ত একটি থার্ড এসি (3rd AC) কোচ যুক্ত করা হবে।

জম্মু-নয়াদিল্লি রাজধানীতে আজ থেকেই বাড়ছে অতিরিক্ত কোচ, ইন্ডিগো–সংকটের মাঝে ঘোষণা রেলওয়ের

পৃথা ঘোষ

শেষ আপডেট: 5 December 2025 18:20

দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিগোর লাগাতার ফ্লাইট বাতিল ও দেরির কারণে (IndiGo flight disruption) দেশ জুড়ে হাজার হাজার যাত্রী বিপাকে পড়েছেন। সেই পরিস্থিতিতে যাত্রীদের স্বস্তি দিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নর্দার্ন রেলওয়ে (Northern Railway)। শুক্রবার রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সাত দিনের জন্য জম্মু–নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসে (Jammu-Delhi Rajdhani) অতিরিক্ত একটি থার্ড এসি (3rd AC) কোচ যুক্ত করা হবে। সিদ্ধান্ত কার্যকর হচ্ছে আজ, ৫ ডিসেম্বর রাত থেকেই (Jammu Delhi Rajdhani extra coach from 5 December)।

নর্দার্ন রেলওয়ের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার উচিত সিংহল জানান, ইন্ডিগোর ফ্লাইট পরিষেবা বন্ধ বা বিপর্যস্ত হয়ে পড়ায় বহু যাত্রী বিভিন্ন শহরে আটকে রয়েছেন। তাঁদের সুবিধা ও আরাম নিশ্চিত করতেই এই অতিরিক্ত কোচ যোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, “বর্তমান ফ্লাইট সংক্রান্ত ব্যাঘাতের কারণে যাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে ভারতীয় রেলওয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। জম্মু–নয়াদিল্লি রাজধানীতে ৭২ আসনের একটি অতিরিক্ত থার্ড এসি কোচ আগামী সাতদিন যুক্ত থাকবে। যাত্রীরা এই অতিরিক্ত কোচে সিট বুক করতে পারবেন।”

ইন্ডিগোর যে ফ্লাইট–বিপর্যয়কে কেন্দ্র করে পরিস্থিতি এতটাই জটিল হয়েছে, তার প্রভাব পড়েছে জম্মু বিমানবন্দরেও। ইতিমধ্যেই সেখানে ১১টি ইন্ডিগো ফ্লাইট বাতিল হয়েছে। ফলে সকাল থেকেই বিশৃঙ্খলা তৈরি হয়েছে বিমানবন্দরে। বহু যাত্রী অভিযোগ করেছেন, হঠাৎ বাতিলের পর এয়ারলাইন কর্তৃপক্ষের তরফে কোনও রকম সাহায্য বা ব্যাখ্যার আশ্বাস তাঁরা পাচ্ছেন না। ক্ষুব্ধ যাত্রীরা সেখানে বিক্ষোভও দেখান।

ফ্লাইট পরিষেবা কবে স্বাভাবিক হবে তা নিয়ে এখনো নিশ্চিত কোনও বার্তা নেই। তাই যাত্রীদের সুবিধার্থে রেলের এই সিদ্ধান্ত বড় স্বস্তি দেবে বলেই মনে করছে যাত্রী মহলের বেশিরভাগই।

ইন্ডিগোর জন্য দেশজুড়ে ভোগান্তি

নতুন ফ্লাইট ডিউটি নর্মস (FDTL)–এর দ্বিতীয় দফা নিয়ম চালু হওয়ায় ইন্ডিগোর রস্টার পরিকল্পনায় তৈরি হয়েছে বড়সড় গলদ— স্বীকার করেছে সংস্থা নিজেই। এর জেরেই চলতি সপ্তাহে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই-সহ একাধিক শহরে বাতিল হচ্ছে শতাধিক ফ্লাইট।

বৃহস্পতিবার একদিনে ৫০০–রও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। সংস্থার ২০ বছরের ইতিহাসে যা সর্বাধিক। ইন্ডিগোর দাবি, ২,২০০ দৈনিক ফ্লাইট পরিচালনা করা এই সংস্থা পুরোপুরি স্বাভাবিক হতে ফেব্রুয়ারি ১০ পর্যন্ত সময় লাগবে। ততদিন চলবে পরিষেবা কমানো। ৮ ডিসেম্বর পর্যন্ত আরও বহু ফ্লাইট বাতিলের আশঙ্কার কথাও জানিয়েছে DGCA–কে।

সংস্থার তরফে জানানো হয়েছে, পরিকল্পনার ভুল ও হিসেব–নিকেশের ঘাটতির কারণেই এই অস্থিরতা তৈরি হয়েছে।


```