ইন্ডিগোর সিইও পিটার এলবার্স (IndiGo CEO Pieter Elbers) জানান, শনিবার থেকে ফ্লাইট বাতিলের (IndiGo flight cancellation) সংখ্যা ১,০০০-এর নিচে নেমে আসবে, ফলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 5 December 2025 20:48
দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে ইন্ডিগোর ফ্লাইট-বিপর্যয়ের (IndiGo flight disruption) জেরে হাজার হাজার যাত্রী আটকে, বাতিল হয়েছে অসংখ্য জরুরি যাত্রা, চিকিৎসা, ব্যক্তিগত ও কর্মসূত্রের পরিকল্পনা। সেই চরম বিশৃঙ্খলার মধ্যেই শুক্রবার ভিডিও-বার্তা দিয়ে ক্ষমা চাইলেন ইন্ডিগোর সিইও পিটার এলবার্স (IndiGo CEO Pieter Elbers)। জানালেন, শনিবার থেকে ফ্লাইট বাতিলের (IndiGo flight cancellation) সংখ্যা ১,০০০-এর নিচে নেমে আসবে, ফলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।
এলবার্স আরও জানান, ইন্ডিগোর বিশাল নেটওয়ার্ক, সিডিউল এবং ক্রু–অপারেশনের (IndiGo crew operation and network) জটিলতা বিবেচনা করলে পুরোপুরি স্বাভাবিক হতে এখনও কিছুটা সময় লাগবে। তাঁর কথায়, “আমাদের সংস্থার কাজের পরিধি এবং জটিলতার কথা ভেবেই ১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে পারব বলে আশা করছি (IndiGo situation normal timeline)।”
সবচেয়ে বেশি ভয়াবহ দিন ছিল শুক্রবার, ৫ ডিসেম্বর
এলবার্স স্বীকার করেছেন, শুক্রবার ছিল সবচেয়ে ভয়াবহ দিন, যখন শুধুমাত্র সেই একদিনেই হাজারেরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। তিনি বলেন, “বাতিল এবং দেরির কারণে আমাদের যাত্রীদের যে বিরাট অসুবিধা ও মানসিক চাপের মুখে পড়তে হয়েছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ইন্ডিগোর পক্ষ থেকে ক্ষমা চাইছি।”
সঙ্কট সামাল দিতে ইন্ডিগোর তিনটি জরুরি পদক্ষেপ
ভিডিও বার্তায় পিটার এলবার্স উল্লেখ করেছেন যে ইন্ডিগো তিনটি দিক ধরে কাজ করছে, ক্রাইসিস ম্যানেজমেন্ট ও গ্রাহকদের সাহায্য করতে।
১. গ্রাহকদের সঙ্গে যোগাযোগ বাড়ানো
২. আটকে পড়া যাত্রীদের আজই গন্তব্যে পাঠানোর চেষ্টা
দেশের বড় বিমানবন্দরগুলিতে বিপুল সংখ্যক যাত্রী আটকে পড়ায় ইন্ডিগো জানায়, দিন শেষ হওয়ার আগে সবাইকে গন্তব্যে পাঠানোর লক্ষ্য স্থির করা হয়েছে। যাঁদের ফ্লাইট বাতিল, তাঁদের বিমানবন্দরে না আসার অনুরোধ করা হচ্ছে, কারণ এই সংক্রান্ত নোটিফিকেশন আগে থেকেই দেওয়া হচ্ছে।
৩. শনিবার থেকে নতুন করে সিডিউল ঠিক করা
এলবার্স জানান, আজ যে সব ফ্লাইট বাতিল করা হয়েছে, তা মূলত ক্রু ও বিমানদের পুনরায় সঠিক অবস্থানে নিয়ে আসার জন্য, যাতে শনিবার সকাল থেকে নতুন করে সুশৃঙ্খল অপারেশন শুরু করা যায়।
“ইন্ডিগোর প্রতি আপনাদের আস্থা নড়ে গেছে, তা আমরা বুঝতে পারছি”: সিইও
বার্তার শেষে পিটার এলবার্স জানান, ইন্ডিগোর কর্মীরা দিনরাত এক করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। তিনি স্বীকার করেন, “এই বিপর্যয়ে গ্রাহকদের যে বিরাট অসুবিধা হয়েছে, তা তাঁদের ইন্ডিগোর প্রতি বহু বছরের গড়ে তোলা বিশ্বাস নাড়া দিয়েছে। কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি শুধু সেই আস্থা ফেরানো নয়, বরং আগের চেয়েও বেশি শক্তিশালী করার।”