চলতি মাসের শুরু থেকেই দেশজুড়ে ইন্ডিগোর বিমান পরিষেবা বিশৃঙ্খল হয়ে যায়। হঠাৎ প্রচুর বিমান বাতিল, ঘণ্টার পড় ঘণ্টা উড়ানে দেরি, বিমানবন্দরে থাকতে হয় যাত্রীদের, এই অবস্থায় বিমান পরিবহণ মন্ত্রক ডেকে পাঠায় ইন্ডিগোর প্রধানকে।

কেন্দ্রীয় মন্ত্রীর সামনে হাত জোড় করে সিইও
শেষ আপডেট: 11 December 2025 20:14
দ্য ওয়াল ব্যুরো: টানা উড়ান বাতিল এবং দেরিতে বিপর্যস্ত হয়ে পড়েছিল ইন্ডিগো পরিষেবা (IndiGo Service Disruption)। যাত্রীদের ক্ষোভ বাড়ছিল, আর চাপ বাড়ছিল কেন্দ্রের দিক থেকেও। বিপর্যয়ের ব্যাখ্যা চেয়ে বিমান সংস্থার সিইও পিটার এলবার্সকে (Peter Elbart) তলব করে কেন্দ্র। সেই বৈঠক শেষ হওয়ার পরই কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রীর সামনে সিইও-র হাত জোর করে থাকা একটি ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। পিটার এলবার্স কি ক্ষমা চাইছিলেন, ভাইরাল ছবির সত্যতা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী।
সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী কে. রাম মোহন নাইডু (K Ram Mohan Naidu) বলেন, "তিনি (ইন্ডিগোর সিইও) আমার কাছে নয়, তিনি ক্ষমা চাইছিলেন দেশের প্রতিটি মানুষের কাছে (IndiGo CEO apology), যারা এই দুর্ভোগে পড়েছেন। যেটা অবশ্যই জরুরি ছিল।
চলতি মাসের শুরু থেকেই দেশজুড়ে ইন্ডিগোর বিমান পরিষেবা বিশৃঙ্খল হয়ে যায়। হঠাৎ প্রচুর বিমান বাতিল, ঘণ্টার পড় ঘণ্টা উড়ানে দেরি, বিমানবন্দরে থাকতে হয় যাত্রীদের, এই অবস্থায় বিমান পরিবহণ মন্ত্রক ডেকে পাঠায় ইন্ডিগোর প্রধানকে।
বৈঠকে মন্ত্রক জানিয়ে দেয়, যেভাবে ক্রু-রস্টারিং সমস্যার কারণে বিপর্যয় তৈরি হয়েছে, তা গ্রহণযোগ্য নয়। তাই অস্থায়ীভাবে ইন্ডিগোকে ১০ শতাংশ অপারেশন কমাতে (IndiGo operations cut) নির্দেশ দেওয়া হয়, যাতে পুরো সিস্টেমকে স্বাভাবিক করা যায়। ইন্ডিগো এই নির্দেশ মেনে সব রুটে পরিষেবা স্বাভাবিক করার কথা জানায়।
ইন্ডিগো-বিপর্যয়ের দায়ে সংস্থার উপরেই চাপিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর কথায়, সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়ায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে। এক সপ্তাহের মাথায় পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হলেও এখনও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নেই। জল গড়িয়েছে অনেকদূর।
এই অবস্থায় নির্দিষ্ট কিছু যাত্রীদের জন্য ১০ হাজার টাকার ক্ষতিপূরণ (IndiGo vouchers) হিসেবে 'ট্র্যাভেল ভাউচার' ঘোষণা করল সংস্থা।
ইন্ডিগোর (IndiGo Crisis) তরফে জানানো হয়েছে, বিমান বাতিলের কারণে যে সকল যাত্রীরা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের এই ক্ষতিপূরণ দেওয়া হবে। যদিও কাদের ‘গুরুতর ভাবে ক্ষতিগ্রস্ত’ হিসেবে ধরা হবে এবং কীভাবে তাদের চিহ্নিত করা হবে, সেবিষয়ে কিছুই জানায়নি সংস্থা।
ইন্ডিগো (IndiGo flight cancellations) একটি বিবৃতিতে বলেছে, “৩, ৪ এবং ৫ ডিসেম্বর কিছু যাত্রী দীর্ঘ সময় বিমানবন্দরে আটকে ছিলেন এবং চরম ভোগান্তির শিকার হয়েছেন। তাঁদের জন্যই এই অতিরিক্ত ক্ষতিপূরণ।” সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সরকারের নিয়ম অনুযায়ী যেসব যাত্রীর বিমান উড়ানের ২৪ ঘণ্টার মধ্যে বাতিল হয়েছিল, তাঁদের জন্য আগেই ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ ঘোষণা করেছে ইন্ডিগো। নতুন ক্ষতিপূরণ তার বাইরে অতিরিক্ত সুবিধা হিসেবে দেওয়া হবে।