Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

করিও ক্ষমা! যাত্রী রোষের মুখে মাথা নত ইন্ডিগোর, টাকা ফেরতের আশ্বাস, দ্রুত ভরসা ফেরানোর অঙ্গীকার

দেশজুড়ে ইন্ডিগোর ব্যাপক ফ্লাইট বাতিল ও ডিলে-র ফলে ক্ষুব্ধ যাত্রীদের কাছে প্রকাশ্য ক্ষমা চাইল সংস্থা। টাকা ফেরতের আশ্বাস, বিনা জরিমানায় রিসিডিউল সুবিধা-সহ আরও একাধিক আশ্বাস দেওয়া হয়েছে।

 করিও ক্ষমা! যাত্রী রোষের মুখে মাথা নত ইন্ডিগোর, টাকা ফেরতের আশ্বাস, দ্রুত ভরসা ফেরানোর অঙ্গীকার

ইন্ডিগোর ফ্লাইটে বাতিলে দুর্ভোগে যাত্রীরা

গার্গী দাস

শেষ আপডেট: 5 December 2025 17:54


দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে লাগাতার ফ্লাইট বাতিল (Flight Cancellation) ও ডিলে (Delay), যাত্রীদের রোষের মুখে এবার ক্ষমা চাইল ইন্ডিগো। শুক্রবার এক বিস্তারিত বিবৃতিতে সংস্থা জানিয়েছে, “আমরা আন্তরিকভাবে দুঃখিত সবকিছুর জন্য, দেখছি বিষয়টা।” গত কয়েক দিনের পরিস্থিতি যাত্রীদের ওপ যের ভীষণ অসুবিধা ও মানসিক চাপ তৈরি করেছে, তা স্বীকার করেছে সংস্থা।

ইন্ডিগোর তরফে ক্ষমা চাওয়ার পাশাপাশি জানানো হয়েছে, যেসব যাত্রীর ফ্লাইট বাতিল হয়েছে তাঁদের রিফান্ড (Refund) সেই একই পেমেন্ট মোডে ফেরত দেওয়া হবে। পাশাপাশি ৫ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর ২০২৫–এর মধ্যে যাতায়াত সংক্রান্ত বাতিল (Cancellation) বা রিসিডিউলিং (Rescheduling)–এ কোনও অতিরিক্ত চার্জ লাগবে না অর্থাৎ পুরোপুরি ফি ওয়েভার (Fee Waiver) কার্যকর থাকবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজই সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল

এদিনই সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল করতে হয়েছে বলে জানায় সংস্থা। IndiGo–র বক্তব্য, এই স্বল্পমেয়াদি প্রোঅ্যাকটিভ ক্যানসেলেশন (Short-term Proactive Cancellation) অত্যন্ত জরুরি, যাতে সামগ্রিক অপারেশন ও সময়সূচি পুনরায় স্বাভাবিক করতে সংস্থার সিস্টেমকে “রিবুট” করা যায়। এই সিদ্ধান্ত অসামরিক বিমান মন্ত্রক (Ministry of Civil Aviation) ও ডিজিসিএ (DGCA)–র সঙ্গে সমন্বয় করেই নিয়েছে তারা।

সংস্থার অনুরোধ, ফ্লাইটের পরিস্থিতি একটু নজরে রাখতে হবে আর বাতিল হলে যাত্রীরা যাতে বিমানবন্দরে না যান। IndiGo এসবের সঙ্গেই স্বীকার করেছে যে কল সেন্টারে (Call Centre) অপেক্ষার সময় অত্যন্ত বেড়ে গিয়েছে। তবে তাঁদের দাবি, দ্রুত সমস্যার সমাধানের জন্য তারা কন্টাক্ট সেন্টারের ক্যাপাসিটি (Contact Centre Capacity) বাড়িয়েছে আগের তুলনায়।

পাশাপাশি IndiGo–র এআই অ্যাসিস্ট্যান্ট (AI Assistant) 6Eskai যাত্রীদের রিফান্ড, আপডেট ও রিবুকিং (Refund, Update, Rebooking)–এ সাহায্য করছে।

“আপনাদের ভরসা ফেরত আনব” আশ্বাস IndiGo–র

এয়ারলাইনের বিবৃতি বলছে, “গত কয়েক দিন বহু মানুষের প্ল্যান নষ্ট হয়েছে, কেউ কেউ ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করেছেন, পর্যাপ্ত তথ্য পাননি। কেউ বা বিয়ের রিসেপশন সেরেছেন এয়ারপোর্টে। আমরা বিষয়টি জানি এবং বুঝেছি কী সমস্যা হয়েছে, আপনারা ধীরে ধীরে উন্নতি দেখতে পাবেন। আগামী দিনে আমরা আপনাদের বিশ্বাস ফেরত আনতে বদ্ধপরিকর।”

নির্ভরযোগ্যতার জন্য বহু বছর ধরে সুনাম রয়েছে সংস্থাটির কিন্তু এই অপারেশনাল ক্রাইসিস (Operational Crisis) অভূতপূর্ব। এর জন্য নাম খারাপ হতে দেওয়া যাবে না বলেও দাবি করেছে সংস্থা।

পাইলট–ক্রু সংকট সামলাতে DGCA বদলে ফেলল নিয়ম

এদিকে, বড়সড় চাপ সামলাতে ডিজিসিএ শুক্রবার ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন (FDTL) নিয়ম শিথিল করে। সংশোধিত নিয়ম অনুযায়ী, এখন থেকে ক্রু লিভ (Crew Leave)–কে উইকলি রেস্ট (Weekly Rest) হিসেবে গণ্য করা যাবে। আগের নিয়মে স্পষ্ট বলা ছিল, “no leave shall be substituted for weekly rest” অর্থাৎ ছুটি ও সাপ্তাহিক বিশ্রাম আলাদা হিসেবেই ধরতে হত।


```