Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

মহাকাশ অভিযানে ভারতের নতুন গৌরব, প্রত্যাবর্তনের পর শুভাংশুকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে সফলভাবে পৃথিবীতে ফিরে এলেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তিনি ভারতের প্রথম মহাকাশচারী যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখলেন। 

মহাকাশ অভিযানে ভারতের নতুন গৌরব, প্রত্যাবর্তনের পর শুভাংশুকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

শুভাংশু শুক্লা ও নরেন্দ্র মোদী

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 15 July 2025 16:21

দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে সফলভাবে পৃথিবীতে ফিরে এলেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তিনি ভারতের প্রথম মহাকাশচারী যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখলেন। এই ঐতিহাসিক অভিযানের মাধ্যমে ভারতের মহাকাশ গবেষণায় আরও এক নতুন অধ্যায় যোগ হল।

এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বিবৃতিতে বলেন, “ইতিহাস গড়ে পৃথিবীতে ফিরে আসার পর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে আমি স্বাগত জানাই। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়ে তিনি ভারতীয়দের স্বপ্নকে অনুপ্রাণিত করেছেন। তাঁর নিষ্ঠা, সাহস আমাদের গর্বিত করেছে।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “এই মিশন ভারতের নিজস্ব মানব মহাকাশযান ‘গগনযান’ প্রকল্পের দিকে এগিয়ে যাওয়ার পথে এক নতুন মাইলস্টোন।”

প্রায় তিন সপ্তাহ মহাকাশে কাটিয়ে আজ ফিরলেন ৩৯ বছর বয়সী শুভাংশু শুক্লা। এর আগে ১৯৮৪-তে রাকেশ শর্মা মাত্র ৭ দিন মহাকাশে কাটিয়েছিলেন। শুভাংশুই প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়ে দীর্ঘ সময় কাটিয়েছেন। ১৮ দিনে ১২.২ মিলিয়ন কিলোমিটার পথ ঘুরে মোট ২৮৮ বার দেখেছেন পৃথিবীকে।


অ্যাক্সিয়ম স্পেস সংস্থার তরফে জানানো হয়েছে, শুভাংশু ও তাঁর সহযাত্রীরা (মিশন কম্যান্ডার পেগি হুইটসন, স্লাভোস উজনানস্কি, তিবোর কাপু) গত ১৮ দিন ধরে মহাকাশে নানা বৈজ্ঞানিক কাজ করেছেন। শুভাংশু একাই সাতটি ভারত-কেন্দ্রিক মাইক্রোগ্র্যাভিটি পরীক্ষা করেন। এগুলি ভবিষ্যতের গ্রহ অভিযান বা  বা চাঁদের বুকে মানুষ পাঠানোর প্রস্তুতিতে এই গবেষণাগুলি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিজ্ঞানীরা।


```