Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

খুচরো বাজারের অগ্নিমূল্য ঠান্ডা হচ্ছে, ৮ বছরের মধ্যে সর্বনিম্ন হার ১.৫৪ শতাংশ

২০১৭ সালের জুনের পর এই প্রথম খুচরো বাজারে জিনিসপত্রের দাম এত কম।

খুচরো বাজারের অগ্নিমূল্য ঠান্ডা হচ্ছে, ৮ বছরের মধ্যে সর্বনিম্ন হার ১.৫৪ শতাংশ

শাকসবজি, তেল ও বনস্পতি, ফল, ডাল, দানাশস্য জাতীয় খাবার, ডিম, জ্বালানি এবং আলোর দাম বিশেষ একটা বাড়েনি।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 13 October 2025 17:13

দ্য ওয়াল ব্যুরো: খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও কমল। সেপ্টেম্বরে জিনিসপত্রের দাম বৃদ্ধির হার ১.৫৪ শতাংশে এসে ঠেকেছে। গত ৮ বছরের মধ্যে এটাই সবথেকে নিম্ন। সোমবার ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস (NSO) থেকে এই তথ্য জানানো হয়েছে। ২০১৭ সালের জুনের পর এই প্রথম খুচরো বাজারে জিনিসপত্রের দাম এত কম। চলতি বছরের অগস্টের তুলনায় ৫৩ বেসিস পয়েন্ট কমায় সেপ্টেম্বরে তা এসে ঠেকেছে ১.৫৪ শতাংশে।

সমস্ত জিনিসপত্রের সর্বমোট দাম কমার প্রবণতা ও খাদ্যমূল্যের বৃদ্ধি নিম্নগামী হওয়াতেই খুচরো বাজারে সরাসরি প্রভাব পড়েছে। শাকসবজি, তেল ও বনস্পতি, ফল, ডাল, দানাশস্য জাতীয় খাবার, ডিম, জ্বালানি এবং আলোর দাম বিশেষ একটা বাড়েনি। গ্রামীণ এলাকায় খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি সেপ্টেম্বরে ঠেকেছে ২.১৭ এবং শহুরে এলাকায় মাইনাস ২.৪৭ শতাংশ।

খাদ্যদ্রব্যে সর্বমোট ১৬৪ বেসিস পয়েন্ট কমেছে সেপ্টেম্বরে। খাদ্যদ্রব্যে মূল্যবৃদ্ধি ২০১৮ সালের ডিসেম্বরের থেকেও নিম্ন। প্রধান রাজ্যগুলির মধ্যে কেরল সর্বোচ্চ মূল্যবৃদ্ধির হার ৯.০৫ শতাংশ, তারপরে জম্মু-কাশ্মীর ৪.৩৮ শতাংশ, কর্নাটক ৩.৩৩ শতাংশ, পাঞ্জাব ৩.০৬ শতাংশ এবং তামিলনাড়ু ২.৭৭ শতাংশে রয়েছে।

যে যে ক্ষেত্রে মূল্যবৃদ্ধির হার জানিয়েছে কেন্দ্র

হাউজিংয়ে অগস্টের তুলনায় ৩.০৯ থেকে বেড়ে হয়েছে ৩.৯৮ শতাংশ। স্বাস্থ্যে আগের মাসে ছিল ৪.৪০, সেখান থেকে কমে হয়েছে ৪.৩৪ শতাংশ। শিক্ষায় ৩.৬০ শতাংশ থেকে কমে ৩.৪৪ শতাংশ হয়েছে। জ্বালানি ও আলোয় ২.৩২ থেকে ১.৯৮ শতাংশ হয়েছে। পরিবহণ ও কমিউনিকেশনের কমে ১.৯৪ থেকে ১.৮২ শতাংশে ঠেকেছে।


```