Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জয়েশ প্রধান মাসুদ আজহার ঘাপটি মেরে রয়েছে পাক অধিকৃত কাশ্মীরে, লুকিয়ে বেড়াচ্ছে ভারতের ভয়ে

ভারতীয় গোয়েন্দা বাহিনী অতি সম্প্রতি মাসুদ আজহারকে পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট-বালটিস্তানের স্কার্দুতে আত্মগোপন করে থাকা আস্তানার সন্ধান পেয়েছে। জয়েশের বাহাওয়ালপুরের সদর কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার পর থেকে এখানে-সেখানে লুকিয়ে বেড়াচ্ছিল মাসুদ।

জয়েশ প্রধান মাসুদ আজহার ঘাপটি মেরে রয়েছে পাক অধিকৃত কাশ্মীরে, লুকিয়ে বেড়াচ্ছে ভারতের ভয়ে

মাসুদ আজহারকে স্কার্দুতে দেখা গিয়েছে, বিশেষ করে সাদপাড়া রোড এলাকার আশেপাশে।

শেষ আপডেট: 18 July 2025 15:48

দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুরে ঘটিবাটি হারানো জয়েশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহার এখন পাক অধিকৃত কাশ্মীরে ঘাপটি মেরে রয়েছে। পাকিস্তানের রাজনৈতিক মানচিত্র থেকে বহু দূরে চোখে ধুলো দিতে ভারতের একেবারে ঢিল ছোড়া দূরত্বে লুকিয়ে রয়েছে মাসুদ। ভারতীয় গোয়েন্দা বাহিনী অতি সম্প্রতি মাসুদ আজহারকে পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট-বালটিস্তানের স্কার্দুতে আত্মগোপন করে থাকা আস্তানার সন্ধান পেয়েছে। জয়েশের বাহাওয়ালপুরের সদর কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার পর থেকে এখানে-সেখানে লুকিয়ে বেড়াচ্ছিল মাসুদ।

বাহাওয়ালপুরের হাজার কিলোমিটার দূরে তাকে দেখা গিয়েছে। নতুন গোয়েন্দা রিপোর্টে মাসুদ আজহারের এই উপস্থিতির কথা জানানো হয়েছে। সেই রিপোর্ট দেখেছে ইন্ডিয়া টুডে। বাহাওয়ালপুরে মাসুদ আজহারের দুটি ঘাঁটি ছিল। তার মধ্যে একটি হল জামিয়া সুভানআল্লা ও অন্যটি ছিল জামিয়া উসমান ও আলি। অপারেশন সিঁদুরে ভারতের হামলায় জয়েশ-ই-মহম্মদের সদর দফতর হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানটি ধ্বংস হয়ে যায়। জামিয়া উসমান ও আলি অংশটি শহরের ঘনবসতিপূর্ণ অংশে অবস্থিত একটি মাদ্রাসাতে রয়েছে। এখানেও আগে থাকত মাসুদ আজহার।

সম্প্রতি মাসুদ আজহারকে স্কার্দুতে দেখা গিয়েছে, বিশেষ করে সাদপাড়া রোড এলাকার আশেপাশে। যেখানে কমপক্ষে দুটি মসজিদ, অনুমোদিত মাদ্রাসা এবং একাধিক বেসরকারি ও সরকারি অতিথিশালা রয়েছে। আজহারই একমাত্র সন্ত্রাসবাদী নেতা নয়, যে পাকিস্তানে নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছে। আরেক জঙ্গি ও হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাউদ্দিন ইসলামাবাদের অভিজাত এলাকায় বসে জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে। বর্মা টাউনের আরেকটি ঘনবসতিপূর্ণ শহরতলিতে তার একটি অফিসও রয়েছে। যেখানে তাকে প্রায়শই বন্দুকধারীদের সঙ্গে দেখা যায়।

সম্প্রতি বিলাওয়াল ভুট্টো জারদারি একটি বেসরকারি সংস্থাকে দেওয়া ইন্টারভিউয়ে দাবি করে বলেন, জয়েশ প্রধান মাসুদ আজহার কোথায় আছে তা ইসলামাবাদ জানে না। তিনি আরও বলেন, ভারত যদি তথ্য দেয় যে সে পাকিস্তানের মাটিতে আছে, তাহলে তাকে গ্রেফতার করা হবে।

মাসুদ আজহার ভারতের অন্যতম মোস্ট-ওয়ান্টেড জঙ্গি। ২০০১ সালের সংসদ হামলা, ২৬/১১ মুম্বই হামলা, ২০১৬ সালের পাঠানকোট হামলা এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলা সহ অন্যান্য ঘটনায় জড়িত সে। ১৯৯৯ সালে কান্দাহার বিমান ছিনতাইয়ের পর আজহারকে আইসি-৮১৪ এর যাত্রীদের বিনিময়ে মুক্তি দেওয়া হয়েছিল।


```